নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। এই আবহে নির্দেশিকা জারি করে মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই নির্দেশিকা জারি করা হয়েছে দ্বৈত নাগরিকদের জন্য।
নির্দেশিকায় জানানো হয়েছে, “ইরান জুড়ে বিক্ষোভ তীব্র আকার নিচ্ছে। যে কোনও সময়ে তা হিংসাত্মক হয়ে উঠতে পারে। ইরানে আমেরিকার নাগরিকদের গ্রেফতার বা আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকার পাসপোর্ট দেখলে বা আমেরিকার সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে বুঝতে পারলে, প্রমাণ ছাড়াই আটক করা হতে পারে। এখনই ইরান ছাড়ুন। সঠিক পরিকল্পনা করে রাস্তায় নামুন, যাতে আমেরিকার সরকারের সাহায্য নিতে না হয়।”
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, “ইরান দ্বৈত নাগরিকত্বকে স্বীকৃতি দেয় না। তাই ইরানি পাসপোর্ট দেখিয়েই দেশ ছাড়তে হবে। না হলে গ্রেফতার বা আটক হওয়ার ঝুঁকি রয়েছে।” উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...