নিজস্ব প্রতিনিধি , উত্তরপ্রদেশ - মহিলা অটোচালক মৃত্যুতে এবার নয়া মোড়। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শুক্রবার রাতে উত্তরপ্রদেশের ঝাঁসীর প্রথম মহিলা অটোচালক খুনে আরও একজনকে গ্রেফতার করা হল। আর এক ধৃত মুকেশকে এনকাউন্টার করে পাকড়াও করে পুলিশ। তদন্তে উঠে এল নয়া মোড়।
সূত্রের খবর , গত ৪ জানুয়ারি অটো নিয়ে বাড়ি ফিরছিলেন অনিতা। সেই সময় নওয়াবাদ থানা এলাকায় শকুনওয়া ধুকওয়ান কলোনির কাছে অনিতাকে গুলি করা হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় অনিতাকে উদ্ধার করে। এরপর পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে অনিতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অনিতার স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
মনোজ , শিবম ও মুকেশ নামে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মুকেশ অনিতার প্রাক্তন স্বামী। ঘটনার পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। শুক্রবার বেতোয়া নদীর উপর নটঘাট সেতুর কাছে মুকেশের গাড়ি দেখতে পায় পুলিশ। এরপরই ওই এলাকায় তল্লাশি শুরু হয়। সেই তল্লাশির সময় মুকেশেকে খুঁজে পান পুলিশকর্মীরা। মুকেশকে আত্মসমর্পন করতে বলা হলে তার সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। পাল্টা গুলি চালায় পুলিশও। পায়ে গুলি লাগে মুকেশের। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
এরপরই তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। মুকেশ ও অনিতা প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। সেই সম্পর্কের সাত বছর পর ৪ ঠা জানুয়ারি বিয়ে করেন দু’জনে। কিন্তু সেই বিয়ে টেকেনি। মুকেশকে ছেড়ে চলে যান অনিতা। এরপর নতুন করে গাঁটছড়া বাঁধেন। তাই পরিকল্পনা করে বিবাহ বার্ষিকীর দিন খুনের পরিকল্পনা করেন মুকেশ।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের