নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সর্বজনীন শ্রী শ্রী কালী পুজো উপলক্ষে বগুলা হাইস্কুল প্রাঙ্গণে “শ্যামশ্রী পুজো কমিটি” আয়োজিত “শ্যামা উৎসব” - এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয় রবিবার রাতে। উৎসবের আবহে ধর্মীয় সহ সাংস্কৃতিক ভাবনায় মোড়া এই আয়োজনে সমবেত হয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা।
সূত্রের খবর , এই মহোৎসবের অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে মানবিক উদ্যোগে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের পক্ষ থেকে , এমনকি পুজো কমিটির ব্যবস্থাপনায় বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। দুস্থ সহ অসহায় মানুষের স্বার্থে এই স্বাস্থ্য শিবির একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান , প্রযুক্তি সহ জৈব প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রী সজল কুমার বিশ্বাস , জেলা পরিষদের মেন্টর শ্রী বানী কুমার রায় , রানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী আশীষ মৌর্য।
উৎসবের এই শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা। যেমন , পঞ্চায়েত সহ পৌর প্রশাসনের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ , প্রশাসনিক আধিকারিক , পুলিশ আধিকারিক , সম্মানীয় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীবৃন্দ , সংবাদ মাধ্যমের প্রতিনিধি, শিক্ষক - শিক্ষিকা , সমাজকর্মী , সমাজের ইতিবাচক ইউটিউবার , বিভিন্ন সামাজিক সংগঠন সহ ক্লাবের প্রতিনিধিগণ , ধর্মীয় সংগঠনের প্রতিনিধি , ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ , নাট্যকর্মী সহ বগুলা সহ সমগ্র নদীয়া জেলার বিশিষ্ট নাগরিকগণ।

উৎসবমুখর এই আয়োজনে ধর্মীয় শ্রদ্ধা সহ সামাজিক দায়িত্ব একাকার হয়ে ওঠে। “শ্যামা উৎসব” শুধুমাত্র এক ধর্মীয় অনুষ্ঠানই নয় , বরং এটি সামাজিক সম্প্রীতি , মানবিকতা সহ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধনের মঞ্চ হয়ে উঠেছে।
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
মাটি সংগ্রহে হয়রানি কমানোর আশা দেন বিধায়ক
আন্তর্জাতিক গবেষণায় সাফল্যের স্বীকৃতি
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা
গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা
ভদ্রেশ্বরের দুর্ঘটনায় ব্যাহত হয় ট্রেন চলাচল
তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির আশ্বাসও দেওয়া হয়েছে
শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের