নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ৪ বছর পর ফের আফগানিস্তানের বগরাম বায়ুসেনা ঘাঁটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা। এবার এই নিয়ে তালিবান সরকারের পাশে দাঁড়াল ভারত। বলে রাখা ভালো, অক্টোবরেই ভারত সফরে আসছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ইতিমধ্যেই তালিবানকে সমর্থন করেছে পাকিস্তান, রাশিয়া, চীন সহ একাধিক দেশ।
রাশিয়ায় অনুষ্ঠিত হয় মাস্কো ফরম্যাট কনসালটেশনের সপ্তম সভা। সেখানে উপস্থিত ছিলেন ভারত, আফগানিস্তান, ইরান, কাজাখস্তান, চীন, কিরগিস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়, “আফগানিস্তান সহ প্রতিবেশি দেশগুলিতে অন্য দেশের সেনা মোতায়েন কিংবা সামরিক অবকাঠানো গড়ে তোলার চেষ্টা মেনে নেব না। এর ফলে শান্তি বিঘ্নিত হয়। সন্ত্রাসবাদকে নির্মূল করতে এবং জঙ্গি কার্যকলাপ থেকে আফগানিস্তানের মাটিকে রক্ষা করতে কাবুলকে যথাযথ সাহায্য করতে হবে।“
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তান ছেড়ে দিয়েছিল আমেরিকা। এরপরই কাবুলের দায়িত্ব তুলে নেয় তালিবান। ফের নতুন করে বগরাম বায়ুসেনা ঘাঁটি নিতে চাইছেন ট্রাম্প। তাঁর দাবি, এই বায়ুসেনা ঘাঁটি বিশ্বের সবচেয়ে বড় ঘাঁটি। এর রানওয়ের দৈর্ঘ্য ৩৬০০ মিটার। এখানে কার্গো বিমান থেকে সমস্ত বোমারু বিমান অবতরণ করতে পারে। কিন্তু এই ঘাঁটি আমেরিকাকে দিতে নারাজ তালিবান সরকার। তালিবানের পাশে রয়েছে ভারত, চীন, রাশিয়া সহ একাধিক দেশ।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের