নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুর্শিদাবাদের বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে এবার বিষয়টি গড়াল হাইকোর্টে। অশান্তি প্রবণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে। সোমবার সেই আবেদনে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল।
বেলডাঙার অশান্তিকে কেন্দ্র করে দায়ের হতে চলা জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলা হয়েছে। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেওয়ায় সোমবার মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে। এর আগেই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলডাঙায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠিয়েছিলেন।
হাইকোর্টে বেলডাঙ্গা ঘটনায় জোড়া মামলা দায়ের করা হয়েছে। প্রথমটি দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অপরটি দায়ের হয়েছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। ঘটনাটি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিককে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠার পর তার দেহ জেলায় ফিরতেই বেলডাঙায় বিক্ষোভ শুরু হয়। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়, বন্ধ করে দেওয়া হয় রেল চলাচলও।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের