নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বেলডাঙা কাণ্ডে নতুন করে আইনি লড়াই তুঙ্গে। ১৫ জন অভিযুক্তের জামিন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে NIA। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপে মামলায় নতুন মোড়ের ইঙ্গিত মিলছে।
এর আগে NIA এর বিশেষ আদালত শর্তসাপেক্ষে ১৫ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা। NIA এর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অগ্রাহ্য করেই নিম্ন আদালত এই জামিন দিয়েছে।
আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট পেশ করার কথা থাকলেও, ৯০ দিন পেরিয়ে যাওয়ার পরও এনআইএ তা করতে পারেনি। এমনকী তদন্তের অগ্রগতি নিয়েও আদালতের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয় সংস্থা। এই পরিস্থিতিতেই অভিযুক্তদের আইনজীবীরা জামিনের আবেদন করেন এবং ১০ হাজার টাকার বন্ডে তাদের জামিন মঞ্জুর হয়।
তবে উচ্চ আদালতে এনআইএর বক্তব্য, তদন্ত চলাকালীন এই ধরনের জামিন দেওয়া আইনসম্মত নয়। বিচারপতি অরিজিৎ ব্যানার্জী এবং অপূর্ব সিংহ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে, যেখানে নিম্ন আদালতের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন নজর উচ্চ আদালতের রায়ের দিকে। নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল থাকবে, নাকি তা খারিজ করে অভিযুক্তদের ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের