নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ২০২৬ IPL-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রেকর্ড ২৫০ রান তুলেও যেন স্বস্তিতে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাধারণত ম্যাচ হারলে পিচ নিয়ে অজুহাত দিতে দেখা যায় ক্রিকেটারদের, কিন্তু চিন্নাস্বামীতে জয়ের পরেও ঘরের মাঠের উইকেট নিয়ে একরাশ অসন্তোষ প্রকাশ করলেন আরসিবি ব্যাটার। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার সিএসকে-র বিরুদ্ধে এত বড় স্কোর খাড়া করেও বেঙ্গালুরুর ডেরায় এখন উইকেট-বিতর্ক তুঙ্গে।
রবিবার চেন্নাইয়ের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের নায়ক হিসেবে উঠে এসেছেন দেবদত্ত পডিক্কল, রজত পাতিদার ও টিম ডেভিড। তবে ইনিংসের শুরুটা মোটেও মসৃণ ছিল না আরসিবির জন্য। বিরাট কোহলির ক্যাচ মিস এবং রান আউটের সুযোগ নষ্ট না হলে শুরুতেই বিপাকে পড়তে পারত দল। কোহলি ১৮ বলে ২৮ এবং ফিল সল্ট ৩০ বলে ৪৬ রান করার পর মিডল অর্ডারের ব্যাটের ওপর ভর করেই ২৫০ রানের পাহাড়ে পৌঁছায় বেঙ্গালুরু। তা সত্ত্বেও পিচের মন্থর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পডিক্কল।

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের মতোই সুর মেলালেন পডিক্কল। তাঁর মতে, চিন্নাস্বামীর চিরাচরিত দ্রুত গতির উইকেট যেন রাতারাতি বদলে গিয়েছে। ম্যাচের শেষে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি জানান, 'এবার দেখছি, চিন্নাস্বামীতে শুরুর দিকে পিচ কিছুটা মন্থর থাকছে। গত বারেও কয়েকটি ম্যাচে শুরুতে সমস্যা হয়েছিল। উইকেটও পড়েছিল। এবার শুরু থেকেই সেটা হচ্ছে। তাতে পিছিয়ে পড়ছি'।
পাওয়ার প্লে-তে মাত্র ৫১ রান তোলায় কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল আরসিবি। পডিক্কলের অভিযোগ, শুরুর দিকে উইকেট আগের মত হাত খুলে খেলার সুযোগ দিচ্ছে না। চেন্নাইয়ের মত শক্তিশালী দলকে হারিয়েও পিচ নিয়ে এমন নেতিবাচক মন্তব্য বেঙ্গালুরু ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঘরের মাঠের এই প্রতিকূল পরিবেশ কি আগামী ম্যাচগুলোতে আরসিবির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে? এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেট মহল।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের