নিজস্ব প্রতিনিধি , লন্ডন - বছরের শুরুতেই বড়সড় সিদ্ধান্ত নিল ইংলিশ ক্লাব চেলসি। ইতালিয়ান কোচ এনজো মারেস্কাকে ছেঁটে ফেলল ইংলিশ ক্লাব। ১৮ মাস পর স্ট্যামফোর্ড ব্রিজের দায়িত্ব ছাড়লেন তিনি। গত মাসেই বোর্ডের সাথে মারেস্কার সম্পর্ক ফাটলের কথা নিশ্চিত হয়। বৃহস্পতিবার সকালেই ইতালিয়ান কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা নিশ্চিত করে ইংলিশ ক্লাব।
চেলসি ফুটবল ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয় , "প্রধান কোচ এনজো মারেস্কা চেলসির সঙ্গে আলাদা হয়ে গেছে। ক্লাবে থাকাকালীন, এনজো উয়েফা কনফারেন্স লীগ ও ফিফা ক্লাব বিশ্বকাপে দলকে সাফল্য এনে দিয়েছিলেন। এই অর্জনগুলি ক্লাবের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে এবং ক্লাবে তার অবদানের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।"
চেলসির তরফে আরও জানানো হয়েছে , "চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের যোগ্যতা অর্জন সহ চারটি প্রতিযোগিতায় এখনও মূল লক্ষ্যগুলি খেলতে বাকি থাকায়, এনজো ও ক্লাব বিশ্বাস করে যে একটি পরিবর্তন দলকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার সেরা সুযোগ দেয়। আমরা এনজোর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।"
ইপিএলে গত কয়েকটি ম্যাচে একেবারেই ভাল প্রদর্শন করতে ব্যর্থ চেলসি। শেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে। একই পয়েন্ট নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মাত্র ২ পয়েন্ট নিয়ে পিছনে রয়েছে সান্ডারল্যান্ড ও এভার্টন। ফলে যেকোনও সময়ে আরও নীচে নেমে যেতে পারে চেলসি। বোর্নমাউথের সঙ্গে চেলসি ড্র করার পর মারেসকা সাংবাদিক সম্মেলনেই আসেননি। চেলসির পক্ষ থেকে পাঠানো হয় সহকারী কোচ উইলি কাবালেরোকে। তবে সেসব অতীত। এখন দেখার বিষয় নতুন কোচ হিসেবে কে দায়িত্বে আসেন।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...