নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - ভোটের দিনেই সাধারণ মানুষের বাড়ি-গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোতুলপুর এলাকায়। খবর পেয়েই সেখানে পৌঁছান তৃণমূল প্রার্থী। সামরিক কর্মীদের এই অতিসক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ বেড়েছে।
বৃহস্পতিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোট চলাকালীন কয়েকজন যুবক বুথের বাইরে বসে ছিল। এমন সময় ৬-৭ জন জওয়ান তাদের তাড়া করে বসতভিটার দিকে নিয়ে আসে। এরপর ওই পল্লিতে ঢুকে কিছু বাড়ি ও বাইক ভাঙচুর করা হয় বলে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই আবহেই প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা।
ভুক্তভোগীদের বক্তব্য, শুধু মারধরই নয়, সংশ্লিষ্ট ছেলেরা সেখানে ফিরলে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করায় কেন্দ্রীয় বাহিনী দাবি করেছে যে তাদের কাছে এই ধরণের কাজের সবরকম অনুমতি রয়েছে। শাসকদলের সমর্থক হওয়ার কারণেই তাদের লক্ষ্য করা হয়েছে বলে সরব হয়েছে ঘাসফুল শিবির। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ওই অঞ্চলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের