নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে ট্রেন্ডিং সায়ক সুস্মিতার পারিবারিক গণ্ডগোল। নতুন সঙ্গীর সঙ্গে সুস্মিতার নামের পাশে যোগ হয়েছে বিতর্ক। বিয়ের পর থেকেই সায়ক তার প্রাক্তন বৌদির পিছু ছাড়ছে না। তাদের সাংসারিক ঝামেলায় এখন রীতিমত বিরক্ত নেটপাড়ার বাসিন্দারা। এমন আবহে এবার সায়ক-সহ তার প্রাণের বন্ধু - বান্ধবী অনন্যা সুকান্তকে খোঁচা দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় বৌদি ও বাউন্সার প্রসঙ্গ উল্লেখ করায় কারোর বুঝতে সমস্যা হয়নি যে এটা তাদেরকেই নিশানা করা হয়েছে।
নতুন বিয়ের পর কেউ সুস্মিতাকে কটা বিয়ে বলে খোঁচা দিচ্ছেন আবার কেউ তার পাশে দাঁড়িয়ে প্রাক্তন স্বামী সব্যসাচীকে আক্রমণ করছেন। এর মাঝে দাদার হয়ে প্রাক্তন বৌদির কাছে সাফাই গাইছেন সায়ক। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। গোমাংস বিতর্কের পর এবার পারিবারিক বিবাদের জেরে লাইমলাইটে সোশ্যাল মিডিয়া ইনফ্লয়েন্সার। সেই গোমাংস কাণ্ড উস্কে দিয়ে রাহুল বলেছেন , "বাংলার গো রক্ষকরা বউদি আর বাউন্সারে আটকে। বাংলার গরুদের কি হবে?"
গত জানুয়ারির শেষের দিকে পার্কস্ট্রিটের খ্যাতনামা পাবে পাঁঠার মাংসের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগ এনে সোশাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন সায়ক। যা নেটপাড়ার গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানেরও আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। মুসলিম বেয়ারার বিরুদ্ধে ইচ্ছকৃতভাবে গোমাংস পরিবেশনের অভিযোগ তুলেছিলেন। এরপর সায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও ওঠে। এর রেশ কাটতে না কাটতে এবার ফের বিতর্কে সায়ক।
বাউন্সার প্রসঙ্গ নিঃসন্দেহে সায়কের বন্ধু অনন্যা সুকান্তের জন্য। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকেই একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। কেউ বলেছিলেন , বাউন্সারের জন্য নাকি শৌচালয়ে যাওয়ার সুযোগ পাননি অনেকে। কেউ বা জলের ব্যবস্থা, অতিথি আপ্যায়নে আলাদা ব্যবস্থাপনা নিয়েও অখুশি ছিলেন। সেই কারণেই বাউন্সার প্রসঙ্গ তুলে আনা। এর আগেও রাহুলের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন অনন্যা - সুকান্ত। তখন রাহুল বলেছিলেন , "৯০ টা ছবি করেছি। খাটে বসে বিরিয়ানি বানানোর ভিডিও করিনা।" তাই ফের সুযোগ পেতে একযোগে ৩ জনকে বিঁধলেন টলি অভিনেতা।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের