নিজস্ব প্রতিনিধি , দোহা - সুপার ওভারে হেরে গেল ভারত। ছোটদের এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে হারতে হল বৈভব সূর্যবংশীদের। সুপার ওভারে তাণ্ডব করা বৈভবকে নামাল না ভারত। সেই নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশের দেওয়া ১৯৫ রানের বিরুদ্ধে ভারত তোলে ১৯৪। এরপর ছন্দে থাকা বৈভবকে বসিয়েই রাখল তারা। নিজেদের বোকামির জন্যই আজ ট্রফি হাতছাড়া হল জিতেশদের।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক জিতেশ শর্মা। বাংলাদেশের হয়ে ভাল খেলছিলেন ওপেনার হাবিবুর রহমান। উল্টো দিক থেকে একের পর এক উইকেট হারাচ্ছিল তারা। তিনটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। তবে হাবিবুর সাজঘরে ফিরতেই চাপে পরে বাংলাদেশ। তবে শেষ দুই ওভারে ৫০ রান তোলে তারা। নেপথ্যে এসএম মেহেরোব। একটি চার এবং ছ’টি ছয়ের সাহায্যে তিনি ১৮ বলে ৪৮ রান করেন। ১৯তম ওভারে নমন ধীর দেন ২৮ রান। পরের ওভারে বিজয়কুমার বিশাখকে দু’টি ছয় সহ দু’টি চার মারেন।
রান তাড়া করতে নেমে দুরন্ত। শুরু করেন বৈভব। রিপন মণ্ডলের দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় মারে সে। পঞ্চম বলে মারে চার। দ্বিতীয় ওভারে মেহেরবকে দু’টি ছক্কা মারে। তৃতীয় ওভারে জিশানকে দু’টি ছয় মারেন। চতুর্থ ওভারে ৩৮ রানে সাজঘরে ফেরেন। সাকলাইনের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন। ৪৪ বলে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়ান্স আর্য্য।
এরপর শেষ ওভারে শুরু হয় আসল নাটক। দরকার ছিল ১৬। তৃতীয় বলে রাকিবুল হাসানকে ছয় মারেন আশুতোষ শর্মা। পরের বলে সোজা ক্যাচ তুলেছিলেন লং অফে। অদ্ভুত ভাবে সহজতম ক্যাচ ফস্কান জিশান। বল সীমানা পেরিয়ে যায়। পঞ্চম বলে আশুতোষ ফেরায় ফের চাপে পড়ে ভারত। শেষ বলে দরকার ছিল চার রান। হর্ষ দুবে লং অনে শট মারেন ফিল্ডারের হাতে। দু’রানের বেশি হতই না। হঠাৎই উইকেটকিপার আকবর আলি ভারতের হর্ষকে রান আউট করতে যান। উল্টো দিকে কোনও ফিল্ডার না থাকায় আরও একটি রান নেওয়ার সুযোগ পেয়ে যায় ভারত। তিন রান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে অপ্রত্যাশিতভাবে ব্যাটে নামেন জিতেশ রমনদীপ। প্রথম বলে চামচের মতো ব্যাট চালাতে গিয়ে বোল্ড হন জিতেশ। পরের বলেই চালাতে গিয়ে আউট হন আশুতোষ। অর্থাৎ কোনও রান ছাড়াই দু’উইকেট হারায় ভারত। জবাবে ১ রান করতে নেমে বড় শট খেলতে গিয়ে আউট হন ইয়াসির আলি। দ্বিতীয় বলে সুয়াশের ওয়াইডে জয় পায় বাংলাদেশ।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...