নিজস্ব প্রতিনিধি , পাটনা - আগামী বছর বিধানসভা ভোট। নিজের দলের প্রচারে উঠেপড়ে লেগেছে নেতা নেত্রীরা। এরই মাঝে বিহারের বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা গেল ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে। নিজেরই বয়স হয়নি ভোট দেওয়ার। অথচ ভোটপ্রচারে বৈভব। ক্রীড়া মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সবকিছুতেই এই নিয়ে ঝড় উঠতে শুরু করেছে।
কোনো নির্দিষ্ট দলের হয়ে নয় , বৈভবকে কাজে লাগিয়েছে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সমাজমাধ্যমে তাদের একাধিক অ্যাকাউন্টে সূর্যবংশীর একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেই ভিডিওতে মানুষকে ভোটদানের জন্য উৎসাহিত করতে দেখা গেছে ভারতীয় ব্যাটারকে। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এমন ব্যক্তিদের ব্যবহার করছে অধিকারিক দফতর। সবেমাত্র ভারতীয় ক্রিকেটে নাম পাওয়া শুরু করেছেন তিনি। তরুণ প্রতিভাকে কেন্দ্র করে তাই তাকেই প্রচারের কেন্দ্রে রাখা হয়েছে। মনে করা হচ্ছে , তার বার্তার মাধ্যমে ভোটদানে উৎসাহ পাবে সাধারণ মানুষ। বিহারের ছেলে হিসেবে তাই তাকেই কাজে লাগানো হচ্ছে।
ভারতীয় মারকুটে ব্যাটার তার বার্তায় বলেছেন , "আমি বৈভব সূর্যবংশী। আপনাদের সকলকে নমস্কার। মাঠে নেমে আমার কাজ হল ভাল খেলে আমার দলকে জেতানো। তেমনই গণতন্ত্রের মাঠে আপনাদের গুরুত্বপূর্ণ কাজ হল ভোট দেওয়া। তাই আপনারা সচেতন নাগরিক হোন এবং বিধানসভা নির্বাচনে ভোট দিন। বিহার ভোট দেবে। বিহার নিজের সরকার বেছে নেবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের