নিজস্ব প্রতিনিধি , মুম্বই - খুব অল্পদিনেই নিজের পায়ের মাটি শক্ত করে ফেলেছেন। নির্মাতাদের নজর কেড়েছেন সারা আলি খান। বেশকিছু ছবিতে নজর কেড়েছেন। এরই মাঝে মানবিক উদ্যোগ নিলেন অভিনেত্রী। বাচ্চাদের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আন্ধেরির বাংলো ভাড়া দিলেন সারা। যা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসিত অভিনেত্রী।
সূত্রের খবর , পশ্চিম আন্ধেরিতে সারা আলি খানের এক পেল্লাই আকৃতির বাংলো এবার খালি করে দিলেন স্কুলের পঠনপাঠনের জন্য। প্রায় ৪৫০০ বর্গফুট এলাকাজুড়ে রয়েছে সেই বাংলো। আগামী পাঁচ বছরের জন্য প্রোডিজি মন্টেসরি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের হাতে সেই বাংলো তুলে দিয়েছেন অভিনেত্রী। বাংলোটির ঠিকানা ওল্ড লোখান্ডওয়ালা কমপ্লেক্সের বেলস্কট কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। গত ২৭ শে মার্চ সরকারিভাবে এই বাংলো ভাড়া দেন অভিনেত্রী।
তবে এই বাংলো বিনামূল্যে ওই সংস্থার হাতে তুলে দেননি সারা আলি খান। পাঁচ বছরের লিজের জন্য ৪.১৪ কোটি টাকা পাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সিকিউরিটি ডিপোজিট হিসেবে ওই ভাড়াটে সংস্থা সারার কাছে ২০ লক্ষ টাকা জমা দিয়েছে। লিজের লক-ইন পিরিয়ড ৩৬ মাস। যা শুরু হবে আগামী ১ লা মে থেকে। প্রথম দু’বছর মাসিক ভাড়া ৬.৫ লক্ষ টাকা। তবে তৃতীয় বছর থেকে পাঁচ শতাংশ করে বাড়বে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের