নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চিরদিনই তুমি যে আমার থেকেই পরিচিতি পাওয়ার শুরু। টলিউড তারকারা অনেকেই জানতেন কীভাবে তাদের সম্পর্ক গড়ে ওঠে। একসময় সেই সম্পর্ককে স্বীকৃতি দিয়ে ২০১০ সালের ১৮ নভেম্বর সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন। বিয়ের তিন বছর পর দুই থেকে তিন হন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। ২০১৩ সালে জন্ম তাঁদের একমাত্র সন্তান সহজের। এখন ১২ বছর বয়স সহজের। এইটুকু বয়সেই কঠিন বাস্তবের সম্মুখীন ছোট্ট ছেলেটি।
সন্তান জন্ম নেওয়ার এক বছরের মধ্যেই দাম্পত্য জীবনে হঠাৎ ছন্দপতন। আলাদা থাকতে শুরু করেন তারা। তখন মায়ের কাছেই থাকতেন সহজ। তবে কয়েকমাস আগেই ছেলের ভবিষ্যতের কথা ভেবে ফের প্রিয়াঙ্কার সঙ্গে থাকতে শুরু করেছিলেন রাহুল। কিন্তু আচমকাই সবটা শেষ। ছোট্ট বয়সেই মা বাবার বিচ্ছেদ দেখেছেন ঠিকই কিন্তু কিছু বুঝতে পারতেন না। দুজনের মুখের দিকে তাকিয়ে থাকতেন। ছোটো থেকেই ভাল মন্দের মধ্যে বেড়ে ওঠেন সহজ।
বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও ছিল প্রিয়াঙ্কার বিরুদ্ধে। আবার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগও এনেছিলেন প্রিয়াঙ্কা। তবে অনেক বিচার বিবেচনার পর সন্তানের জীবনটাকে সহজ করে তুলতেই ফের একসঙ্গে থাকার সিদ্ধান্ত। ছেলের নামে একটি পডকাস্ট চ্যানেলও খুলেছিলেন রাহুল। যার নাম ছিল সহজ কথা।
একসময় প্রায়ই সহজের সঙ্গে দেখা করতে আসতেন। তিনজন একসঙ্গে বেশ কিছু ভালো সময় কাটাতে শুরু করেন। পরোক্ষভাবে সহজের জন্যই ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগতে শুরু করে তাদের। ২০২২ সাল থেকে ধীরে ধীরে ফের পরস্পরের কাছাকাছি আসেন রাহুল-প্রিয়াঙ্কা। বিভিন্ন পুজো, দোল একসঙ্গে সেলিব্রেটও করেন। স্ত্রীর জন্মদিনে রংমিলান্তি পোশাকেও নজর কেড়েছিলেন রাহুল। ধীরে ধীরে সহজ বুঝতে পারেন তার বাবা মা ফের একসঙ্গে রয়েছেন। আগের অপূর্ণতা এবার অনেকটাই পূরণ হয়েছে। তবে মাত্র ১২ বছর বয়সেই বাবাকে হারিয়ে ফেললেন সহজ। অজান্তেই যে কঠিন অঙ্ক মিলিয়েছিলেন তা ফের জটিল হয়ে গেছে তার কাছে।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের