নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আশাকর্মীদের পর এবার পথে নামলেন পার্শ্বশিক্ষকরাও। রাজ্য বাজেটে মাত্র এক হাজার টাকা বাড়ানোর ঘোষণায় ক্ষোভে ফুঁসছে পার্শ্বশিক্ষকদের একাংশ। বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে মঙ্গলবার সল্টলেকে বিকাশ ভবন অভিযান ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল।
ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের পার্শ্বশিক্ষকদের মাসিক সাম্মানিক এক হাজার টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই ঘোষণাকে ‘অপমানজনক’ বলে দাবি করে মঙ্গলবার পথে নামেন পার্শ্বশিক্ষকদের একাংশ। তাদের বক্তব্য, দীর্ঘ আট বছর পর মাত্র এক হাজার টাকা বৃদ্ধি করে তাদের মর্যাদা খর্ব করা হয়েছে। এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকাশ ভবন অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা।
সকাল থেকেই সল্টলেক চত্বরে জড়ো হতে শুরু করেন পার্শ্বশিক্ষকেরা। বিকাশ ভবনের সামনে পৌঁছতেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপর রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন আন্দোলনকারীরা।
পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, পুলিশের ধাক্কাধাক্কিতে কয়েকজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা, যদিও পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের বক্তব্য, এই ধরনের আন্দোলনের কোনো অনুমতি ছিল না। পার্শ্ব শিক্ষকদের বক্তব্য, ' ২০০৮ সালে মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিল তার সরকার ক্ষমতায় এলে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী ভাবে নিয়োগ করা হবে। কিন্তু সে বিষয়ে কোন সিদ্ধান্ত নেননি তিনি। আট বছর পর মাত্র এক হাজার টাকা বাড়িয়ে আমাদের সমাজের কাছে হেয় করা হয়েছে।'
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের