নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - গত ৩ বছরে তিনটি ট্রফি এসেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজির ঘরে। গত বছর আইপিএলে বিরাট কোহলিদের জয়ের আগে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি কাপ যেতে স্মৃতির হাত ধরে। এবারও তাই হল। কোহলিদের জয়ের পর ফের বাজিমাত মান্ধানাদের। একটা সময় বলা হত বেঙ্গালুরু হয়তো শুধুই মন জিতবে। সেই সময়টা এখন আর নেই। এখন ট্রফিও জিততে পারে তারা। আরসিবির মেয়েদের সাফল্যের পরেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে বিরাট লেখেন , "ফের চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তরাও খুবই ভালোবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।"
ম্যাচের পর স্মৃতি মান্ধানা সমর্থকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়েছেন। সমর্থকদের বিশ্বের সেরার আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন , "প্রচন্ড খুশি। আবারও বলব, আরসিবি সমর্থকরা বিশ্বের সেরা। যেখানে খেলি না কেন, প্রচুর সমর্থন পাই। ওঁরা জানেন আমরা যা করব সেটা ওঁদের জন্যই। তিন বছরে দল তিনটে ট্রফি জিতল। অসাধারণ কীর্তি।"
উল্লেখ্য , দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০৫ রান তাড়া করে দেয় বেঙ্গালুরু। মাত্র ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। দুরন্ত শুরু করেও শেষদিকে কিছুটা টলোমলো হয়ে যায়। যদিও শেষে ঢাল হয়ে দাঁড়ান রাধা যাদব। দুটি প্রয়োজনীয় চার মেরে জয় তুলে আনেন তিনি। দ্বিতীয়বারের মত মহিলা আইপিএলের খেতাব নিশ্চিত করে বেঙ্গালুরু।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের