নিজস্ব প্রতিনিধি, মুম্বই - শতবর্ষ উপলক্ষ্যে মুম্বইয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল আরএসএস। সেখানে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তথা সুরকার আদনান শামির সঙ্গে নৈশভোজ করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এরপরই মোহন ভাগবতকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিল কংগ্রেস।
এক্স হ্যান্ডেলে আদনান শামি লিখেছেন, “মহারাষ্ট্র কংগ্রেসের সম্মানিত সব দেশপ্রেমিকরা, বলছি, আপনাদের পূর্বপুরুষরা যে মর্মান্তিক বিভাজনের জন্য দায়ী ছিলেন, তার জন্য কেউ যদি এখন আপনাকে দোষারোপ করে, তাহলে সেটা কি খুব যুক্তিযুক্ত হবে? যাই হোক, তবু আজ আপনারা পাকিস্তানকে একটি বৈধ দেশের স্বীকৃতি দিলেন। একসময় যা ভারত ছিল, এখন পাকিস্তান। তাই কথা না বাড়িয়ে এগিয়ে যান।“
তিনি আরও লিখেছেন, “আমি রাজনীতিবিদ নই। আমি একজন সুরকার, শিল্পী, যে নিজের গানের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেয় এবং তাই যারা আমাকে ভালোবাসে তাদের সবাইকে ভালোবাসব। আমি অবশ্য তোমাদেরও ভালোবাসি। তাই পরেরবার তোমরাও ভালোবাসার চেষ্টা কোরো। এইটুকুই! জয় হিন্দ এবং জয় মহারাষ্ট্র!”
সম্প্রতি এক্স হ্যান্ডেলে কংগ্রেসের তরফ থেকে লেখা হয়েছে, “আদনান শামির বাবা আরশাদ শামি খান ছিলেন পাকিস্তানি বায়ুসেনার পাইলট। ১৯৬৫ সালের যুদ্ধের সময় পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করেছিলেন উনি। আজ মোহন ভাগবত তাঁরই পুত্রের সঙ্গে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন। আরএসএসের এই পদক্ষেপ স্পষ্ট দেশদ্রোহিতা।“
আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে নৈশভোজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদনান শামি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সংঘের পরিচালক মোহন ভাগবতের সঙ্গে একটি দুর্দান্ত দিন কাটালাম। দীর্ঘ কথাবার্তায় আমার মধ্যে থাকা বহু মিথ ও ভুল ধারণা ভেঙে দিলেন তিনি। উনি অত্যন্ত সজ্জন ও ব্যক্তিত্ববান মানুষ।“
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের