নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য। সোমবার রাতে ইএম বাইপাস সংলগ্ন একটি কেক প্রস্তুতকারী সংস্থার কারখানায় হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোমো কারখানায় আগুন লাগার ঘটনায় রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
ইএম বাইপাসের কসবা এলাকায় অবস্থিত ওই কেক প্রস্তুতকারী কারখানায় সোমবার রাত পর্যন্ত কাজ চলছিল। রাত প্রায় আটটার পর হঠাৎ কারখানার ভিতর থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কর্মীরা দ্রুত কারখানা থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন সহ বিশাল পুলিশবাহিনী।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক তৈরি হলেও দমকলকর্মীদের তৎপরতায় বেশ কিছু সময়ের চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্তৃপক্ষ। পাশাপশি, কারখানার লাইসেন্স ও নিরাপত্তা সংক্রান্ত কাগজপত্রও পরীক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার স্মৃতি এখনও টাটকা থাকায় সোমবারের আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...