নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এবার পৌঁছল কলকাতা হাইকোর্টে। শেষ পর্যন্ত বিজেপির শুক্রবারের মিছিলের অনুমতি দিল আদালত। তবে সেই অনুমতির সঙ্গে একাধিক কড়া শর্ত জুড়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় গত রবিবার দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার মধ্যে একটি ছিল ওয়াও মোমোর গুদাম এবং অপরটি একটি ডেকরেটার্সের গুদাম। এই ঘটনায় মৃত্যু ও নিখোঁজের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়। সেই ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থলে যাওয়ার দাবিতে শুক্রবার মিছিল করতে চেয়েছিল বিজেপি। তবে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। তাই মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
বৃহস্পতিবার মামলার শুনানি শেষে বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, গড়িয়া শীতলা মন্দির অথবা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে বাঁদিকের রাস্তা ধরে বাইপাস হয়ে নরেন্দ্রপুর থানার দিকে মিছিল করা যাবে। তবে থানার ২০০ মিটার আগে পর্যন্তই যাওয়া যাবে। মিছিলে সর্বাধিক ২০০০ জন কর্মী-সমর্থক অংশ নিতে পারবেন। সকাল ১১ টা থেকে বেলা ২ টো পর্যন্ত মিছিল করতে পারবে। নরেন্দ্রপুর থানায় স্মারকলিপি জমা দিতে পারবেন মাত্র ৫ জন।
অন্যদিকে, এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা বহাল থাকলেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাজিরাবাদে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন কয়েকজন বিজেপি বিধায়কও। আইন মেনেই দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান শুভেন্দু।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের