নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক চলাকালীন আচমকা মাইক বিভ্রাট ঘিরে তৈরি হল উত্তেজনা। বিএলএদের সঙ্গে বৈঠকের মাঝেই প্রযুক্তিগত সমস্যায় ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এমন ঘটনার পিছনে অন্তর্ঘাতের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
সোমবার দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে SIR পর্ব ও ভোটার তালিকা সংক্রান্ত বিষয় নিয়ে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই তিনি বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন। ঠিক সেই সময় আচমকা বিকল হয়ে যায় মাইক। বক্তব্য থেমে যেতেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুলিশের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ' বারবার ইন্ডোরে মাইক কাজ করেনা কেন? পুলিশ কী করছে, দেখে না কেন? এটা আপনাদের দায়িত্ব।'
একইসঙ্গে, মুখ্যমন্ত্রী আরও বলেন, 'দলের লোকেরা সাহায্য করেনা কেন? এটা অন্তর্ঘাত হচ্ছে না তো? প্রত্যেক দিন এই সমস্যা কেন হবে? আমি কিন্তু এবার অ্যাকশন নেব।' পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্যোগ নেয় প্রশাসন ও আয়োজকরা। তার হুঁশিয়ারির পরেই কয়েক মিনিটের মধ্যে মাইকের সমস্যা মিটে যায়। বৈঠক আবার পুনরায় শুরু হয়।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের