নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুটিংয়ে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। টলিপাড়ার সিংহভাগ শিল্পীরা রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। রাহুলের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন সহ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের ছবি ভাগ করে ভাস্বর লিখেছেন ,"কথা ছিল এই ছবিটা post করবো আর লিখব from one Ajit to another। কিন্তু সেটা যে এভাবে পোস্ট করতে হবে ভাবিনি রে। তুই নেই মেনে নিতে পারছিনা। সেই রবি ওঝার খেলাতে(২০০৫) একসঙ্গে কাজ। তোর প্রথম বড় ব্রেক। চোখের সামনে তোর আর প্রিয়াঙ্কার প্রেম হল। খেলা তে তোরা ভাই বোনের ভূমিকায় অভিনয় করতিস। চিরদিনই তুমি যে আমার মুক্তির দিন ফোন করে বললি wish me luck। তারপর এই দীর্ঘ একুশ বছর কত কাজ করেছি একসঙ্গে।"
টলি অভিনেতা আরও লিখেছেন , "গীতা llb'র সময় আড্ডা হত। বলতিস আমার পডকাস্ট দাঁড়িয়ে গেল জানো। কাজের যা হাল একটা সেকেন্ড অপশন সবসময় রাখা ভাল। আর তারপর উজান গাঙ্গুলির ছবিতে আমরা দুই ভাই play করলাম। ব্যাস ওই শেষ। ভালো থাকিস রাহুল। কষ্ট কোথায় হচ্ছে জানিস?আত্মার তো মৃত্যু হয়না।সে সব দেখতে পায়। তুইও পাচ্ছিস। তোর ছেলেটাকে দেখতে পেয়েও কাছে টানতে পারছিস না। এটা ভাবলেই আমার ভেতরটা মুচড়ে উঠছে। Rest in peace brother।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের