নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনের ফলাফলের পর থেকে তৃণমূল কংগ্রেস কার্যত তাসের ঘরে পরিণত হয়েছে। বিধায়ক থেকে সাংসদ সকলেই এক একের পর এক বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছে। এই ভাঙনের মাঝেই উঠে এল নতুন বার্তা। আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর জানিয়ে দিলেন, তিনি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে প্রস্তুত।
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দল বিরোধী মন্তব্য করার জন্য তৃণমূল কংগ্রেস থেকে বহিস্কার করা হয় হুমায়ুন কবীরকে। তৃণমূল থেকে বেরিয়ে নিজেই আম জনতা উন্নয়ন পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তিনি। ফলাফলের পর যখন দল থেকে মুখ ঘুরিয়েছেন একের পর এক সাংসদ ও বিধায়ক। সেখানে দাঁড়িয়ে দল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর বরাবরই মমতার পাশে দাঁড়াতে চাইছেন।
রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিংয়ে নিন। এতে সমস্যার তো কিছু নেই। ওনার দলের বিধায়করা হাত ছেড়ে আলাদা হয়ে গিয়েছেন। সাংসদরা ঘুরপথে বিজেপিতে নাম লিখিয়েছেন।' মমতার পাশে থাকার বার্তা দিয়ে হুমায়ুন কবীর বলেন, 'আমি চাই উনি রাজনীতিতে থাকুন। আমাকে শেয়ারিংয়ে নিন। আমি চাই উনি আবার নির্বাচনে লড়ুন।' হুমায়ুন কবীরের এই মন্তব্য রাজনৈতিক মহলে বেশ জল্পনার সৃষ্টি করেছে।
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের