নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - সদ্য চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম। এরপর বেজিংয়ের ওপর ১৫৫ শতাংশ শুল্ক চাপানোর হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই প্রসঙ্গে যুক্তি দিয়ে ট্রাম্পের বক্তব্য, “আমেরিকার প্রতি রূঢ় আচরণ চীনের।“
ট্রাম্পের স্পষ্ট দাবি, “আমি চীনের সঙ্গে ভালো ব্যবহার করতে চাই। কিন্তু চীন বছরের পর বছর ধরে আমাদের সঙ্গে খুব রূঢ় আচরণ করে গিয়েছে। আসলে আমাদের এমন সব প্রেসিডেন্ট ছিলেন যাঁরা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমান ছিলেন না। তাঁরা চীন এবং অন্যান্য দেশগুলিকে আমাদের থেকে সুবিধা নিতে দিয়েছে।“
এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, “বর্তমানে চীন শুল্ক বাবদ আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে। বর্তমানে তাদের ওপর শুল্কের হার ৫৫ শতাংশ। তবে এটাই শেষ নয়, দুই দেশের মধ্যে যদি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হয় সেক্ষেত্রে নভেম্বর থেকে ওদের ১৫৫ শতাংশ শুল্ক দিতে হবে। আশা করব আমাদের এই কড়া পদক্ষেপ নিতে হবে না। তার আগেই প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারব।“
তিনি আরও বলেছেন, “চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আবার কিছু বিষয়ে মতবিরোধও রয়েছে। বর্তমানে শুল্ক বাবদ ওরা বিপুল অর্থ ব্যয় করছে। কিন্তু এটা কমানোরও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের তরফে আমাদেরও কিছু দিতে হবে। এটা কোনওভাবেই একমুখী হতে পারে না। অন্যথায় যে পরিমাণ শুল্ক চাপবে তাতে ওরা আর আমেরিকায় ব্যবসা করতে পারবে না।“
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
ব্যাঙ্ককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৭, সংকটজনক আরও ২২
সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয়ের মধ্যে ১০ জনকে উদ্ধার, এখনও সন্ধান নেই এক নাবিকের
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...