নিজস্ব প্রতিনিধি , তেহরান - মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের কালো মেঘে ঢাকা থাকলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে তেহরানের বিশ্বমঞ্চে আসা নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা উড়িয়ে দিয়ে ফিফা প্রধান সাফ জানিয়ে দিলেন-যোগ্যতার বিচারে ইরান খেলবেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুটবল মাঠের লড়াইকে প্রাধান্য দিতেই এমন কড়া অবস্থান নিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আসন্ন ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে আমেরিকায়, আর বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যা ইরানের জন্য সবথেকে বড় চিন্তার কারণ। সপ্তাহ দুয়েক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রচ্ছন্ন হুমকিতে জানিয়েছিলেন, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে ইরানি ফুটবলারদের এই সময়ে আমেরিকায় আসা ঠিক হবে না। তবে এমন প্রতিকূল আবহেও ইনফান্তিনো এক সাক্ষাৎকারে শান্তির বার্তা শুনিয়েছেন। তিনি বলেন, 'ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নিতে আসবে। ওরা মাঠের লড়াইয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেই টিকিট অর্জন করেছে। আশা করা যায়, প্রতিযোগিতার সময় পরিস্থিতি শান্ত থাকবে। ফুটবলাররা স্রেফ খেলোয়াড় নন, তারা দেশের প্রতিনিধি। তাই বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সবরকম সুযোগ তাঁদের দেওয়া উচিত'।
একইভাবে, ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও পিছু হটতে নারাজ। যদিও নিরাপত্তার খাতিরে ইরান তাদের সমস্ত ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার একটি বিশেষ আবেদন করেছিল, কিন্তু ফিফা তা সরাসরি নাকচ করে দিয়েছে। মেহদি তাজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা আমেরিকা রাষ্ট্রটিকে অপছন্দ করলেও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবেন না। ১৯৯৮ বিশ্বকাপে আমেরিকাকে হারিয়ে ইরান যে রূপকথার জন্ম দিয়েছিল, সেই স্মৃতিকে সঙ্গী করেই প্রস্তুতি শুরু করেছে টিম। এই মুহূর্তে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি চললেও পরিস্থিতি যে কোনো সময় বদলে যাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন