নিজস্ব প্রতিনিধি , লখনউ - এই আইপিএলের একটি মরশুমের জন্যই মহম্মদ শামির কেরিয়ার নিয়ে এখন ধোঁয়াশা। এরপর ডোমেস্টিক ক্রিকেটে ভাল প্রদর্শন করলেও এখনও অবধি অজিত আগরকরদের থেকে ফোন আসেনি। ২০২৬ মরশুমে লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে নামছেন শামি। এর আগেই নিজের ঢাক পিটিয়ে দিলেন। বুঝিয়ে দিলেন আইপিএল হোক বা আন্তর্জাতিক শামি অনেকের থেকেই এখনও এগিয়ে।
সম্প্রতি এক পডকাস্টে শামি প্রশ্ন তোলেন , কেন তাকে টি টোয়েন্টি স্পেশালিস্ট বলে ধরা যাবে না। উত্তরে নিজেই তিনি বলেছেন , "আমার মনে হয়না কারোর পরিসংখ্যান দেখার আর প্রয়োজন রয়েছে। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে পরিসংখ্যান তো তুচ্ছ। যদি আপনি ভাল খেলেন তাহলে ভয় পাওয়ার কোনো জায়গা নেই।"
পরক্ষণেই পরিসংখ্যানের কথা তুলে ধরেন মহম্মদ শামি। তিনি বলেছেন , "আইপিএলের পরিসংখ্যান দেখুন। আমার ধারেকাছে কোনও ভারতীয় বোলার রয়েছে? তারপরেও আমি টি-টোয়েন্টির বোলার নই। গত পাঁচ-ছ’বছরে ১৩০ উইকেট নিয়েছি। আর কী করতে হবে আমাকে?"
উল্লেখ্য , গত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন শামি। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে আইপিএলে ৫৬ ম্যাচে ৭৩ উইকেট নিয়েছেন তিনি। তবে তার ধারেকাছে কেউ নেই, এই দাবি একেবারেই ভুল। গত ৫ বছরে আইপিএলে জাসপ্রীত বুমরা , আবেশ খান, অর্শদীপ সিং ও হর্ষল পটেল শামির থেকে বেশি উইকেট নিয়েছেন। তবে শামির দক্ষতা বিশ্ব ক্রিকেটে সকলেই জানেন। তাই নির্বাচকদের ফের বুঝিয়ে দিলেন চাইলে অনায়াসেই জাতীয় দলে খেলতে পারেন তিনি।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের