68a07eede7863_WhatsApp Image 2025-08-16 at 6.20.15 PM
আগস্ট ১৬, ২০২৫ বিকাল ০৬:২৩ IST

আমাজন জঙ্গলের অজানা রহস্য, আসুন জেনে নি এক রহস্যময় পিরামিডের গল্প

নিজস্ব প্রতিনিধি , রিও ডি জেনিরো - পিরামিড সম্পর্কে ছোটবেলায় আমরা ইতিহাসের পাতায় পড়েছি। এবার এক রহস্যময় পিরামিডের ব্যাপারে জানব যা বছরের পর বছর ধরে রয়েছে অনাবিষ্কৃত। পিরামিডটি রয়েছে ব্রাজিলের আমাজন জঙ্গলে। এই পিরামিডসদৃশ আমাজন জঙ্গলের অন্যতম আলোচিত বিষয়। ।

এই রহস্যময় পিরামিড আমাজনের এক দুর্গম এলাকায় অবস্থিত যেখানে পৌঁছানো ভীষণই কঠিন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় এবং চারপাশে ঘন বন, নদী, জলাভূমি ও বিপজ্জনক প্রাণীর আধিক্যের কারণে এখানে পৌঁছানো ও গবেষণা করা প্রায় অসম্ভব। স্যাটেলাইট চিত্র ও আকাশপথে কিছু অনুসন্ধান অভিযানের মাধ্যমে এর অস্তিত্ব সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায়।

এর আকার ও গঠন অনেকটাই মিশরের পিরামিডের মতো। তাই একে "আমাজনের পিরামিড" নামে ডাকা হয়। পিরামিডটি কয়েক মিলিয়ন বছর পুরোনো বলেই ধারণা করা হয়েছে। এটি প্রাকৃতিক না মানুষের দ্বারা তৈরি তা এখনো নিশ্চিত নয়। তবে এর প্রকৃত ইতিহাস উদঘাটন হলে মানবসভ্যতার প্রাচীন অতীত সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এই রহস্য ভেদ করতে হলে উন্নত প্রযুক্তি সহ আন্তর্জাতিক গবেষণার সহযোগিতা ভীষণই গুরুত্বপুর্ণ।

গবেষক ও প্রত্নতাত্ত্বিকদের একদল বিজ্ঞানী মনে করেন এটি একটি প্রাকৃতিক ভৌগোলিক গঠন যা সময়ের সাথে ক্ষয় ও গঠনের ফলে পিরামিডের মতো আকৃতি ধারণ করেছে। অন্যদিকে, কিছু গবেষক বিশ্বাস করেন এটি প্রাচীন কোনো অজানা সভ্যতার নিদর্শন, যা আজ থেকে কয়েক হাজার বছর আগে নির্মিত হয়েছিল।

এছাড়া, পরিবেশগত সুরক্ষা আইন ও স্থানীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক সংবেদনশীলতাও অভিযানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় আদিবাসীরা কেউ এটিকে দেবতাদের আবাস বলে মনে করেন। আবার কেউ বিশ্বাস করেন এর ভেতরে অমূল্য ধনরত্ন ও প্রাচীন গোপন তথ্য লুকিয়ে আছে। কিছু কাহিনিতে এটিকে অভিশপ্ত স্থান হিসেবেও উল্লেখ করা হয়।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের