নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাংলাদেশের পর এবার গায়ের জোর চালাচ্ছে পাকিস্তান। পাক সরকারসহ পিসিবির জেদের জেরে এখন বিশ্বকাপের বহু প্রতীক্ষিত ম্যাচ বিশ বাও জলে। আদৌ সেই ম্যাচ হবে কিনা সেই নিয়ে সংশয় কাটেনি। এরই মাঝে এবার পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক সুর তুললেন প্রাক্তন আইসিসি প্রধান এহসান মানি। তার মতে হুমকি দিয়ে কোনো লাভ হয়না , আলোচনাই সব।
এহসান মানি অল্পবিস্তর ভারতীয় বোর্ডের বিরুদ্ধেও কথা বলেছেন ঠিকই তবে বেশিরভাগটাই তার নিশানায় পাকিস্তান। তিনি বলেছেন , "আমি যদি আইসিসি প্রধান হতাম আমিও চাইতাম যেভাবেই হোক ম্যাচটা হোক। কেউই একটা সদস্য দেশকে টুর্নামেন্ট এভাবে ছুঁড়ে ফেলে দিতে চায় না।" এরপর সরাসরি পিসিবিকে নিশানা করে মানি বলছেন , "পাকিস্তান ক্রিকেট বোর্ড আগে থেকেই একটা অবস্থান নিয়ে নিয়েছে। আমার মনে হয় সেটা করা উচিত হয়নি। সেটার আগে বরং তাঁদের আলোচনা করা উচিত ছিল। আমার মনে হয়, সবারই আগে কথা বলা উচিত। হুমকি দেওয়া উচিত নয়।"
বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্তের বিষয়েও বক্তব্য রেখেছেন মানি। তিনি বলেছেন , "আইসিসির বোর্ডের সিদ্ধান্ত সবার মানা উচিত। আইসিসি সব দেশের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। তবে পিসিবি মনে হয়েছে এতে রাজনীতি আছে। তাহলে সেটা সরাসরি আইসিসির বোর্ডেই বলা উচিত ছিল। সরাসরি জয় শাহর সঙ্গে কথা বলা উচিত ছিল মহসিন নকভির। আমার মনে হয়, পিসিবি যে অবস্থান নিয়েছে সেটা আইসিসির বোর্ড সদস্যদের দ্বারা উপেক্ষিত হওয়ার প্রতিক্রিয়া মাত্র।"
নেদারল্যান্ডের সঙ্গে ঠুকরে ঠুকরে জয়ের পর হয়তো নিজেদের সিদ্ধান্ত থেকে কিছুটা এদিক ওদিক হয়েছে পাকিস্তান। আইসিসির সঙ্গে আলোচনাতেও বসতে চান তারা। এই মুহূর্তে আইসিসিও চায় ম্যাচ আয়োজন করতে। সেক্ষেত্রে আর্থিক দিকেও লাভবান হবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এখন দেখার বিষয় আদৌ আলোচনা করে কোনো সুরাহা হয় কিনা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের