6a05ed13de528_WhatsApp Image 2026-05-14 at 20.58.08
মে ১৪, ২০২৬ রাত ০৯:২২ IST

আকাশজোড়া তারার হাতছানি! ছায়াপথ দর্শনে পর্যটকদের নতুন ঠিকানা সান্দাকফু

নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - পাহাড়, জঙ্গল কিংবা নদীর বদলে এখন ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণ রাতের আকাশ। আলোর দূষণহীন পরিবেশে অসংখ্য তারার ঝলক দেখতে বহু মানুষ যাচ্ছেন পাহাড়ি গ্রামে। সেই তালিকায় এখন অন্যতম জনপ্রিয় নাম সান্দাকফু। পরিষ্কার আকাশে ছায়াপথের অপূর্ব দৃশ্য দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের।

জানা গেছে, সিঙ্গলিলা জাতীয় উদ্যানের কোলে অবস্থিত সান্দাকফু এখন অ্যাস্ট্রো ট্যুরিজমের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সূর্য ডোবার পর চারপাশ অন্ধকারে ঢেকে গেলে আকাশ জুড়ে ফুটে ওঠে অসংখ্য তারা। খালি চোখেই দেখা যায় বিভিন্ন নক্ষত্রমন্ডল। ভাগ্য ভালো থাকলে মিল্কিওয়ের অসাধারণ দৃশ্যও দেখা যায়। পর্যটকদের অনেকেই সারারাত ধরে খোলা আকাশের নীচে বসে এই বিরল অভিজ্ঞতা উপভোগ করছেন। পাহাড়ি পরিবেশ আর ঠান্ডা আবহাওয়া এই অনুভূতিকে আরও বিশেষ করে তুলছে।

রাতে পাহাড়ের নীরবতার মাঝে আকাশভরা তারার এই দৃশ্য পর্যটকদের মন কেড়ে নিচ্ছে। শহরের এত আলো থেকে দূরে প্রকৃতির এক অন্যরকম রূপ ধরা পড়ছে সান্দাকফুতে। স্থানীয়দের আশা, অ্যাস্ট্রো ট্যুরিজমের হাত ধরে আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে এই পাহাড়ি এলাকা।

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের