নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিগত এক দশক ধরে কলকাতা নাইট রাইডার্সকে একের পর এক বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে যেমন কাঁপিয়েছেন তেমন বল হাতেও আগুন ধরিয়েছেন। তবে আইপিএলের আসন্ন সিজনের আগেই নিজেকে গুটিয়ে নেন রাসেল। আইপিএল থেকে অবসর ঘোষণা করেন। এবার ক্যারিবিয়ান তারকাকে সম্মান জানাতে বিশেষ সিদ্ধান্ত নিল নাইট ম্যানেজমেন্ট।
আইপিএলে ১২ নম্বর জার্সি পরে খেলতেন রাসেল। কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা তারকা হিসেবে তার উদ্দেশ্যে এবার গুটিয়ে রাখা হবে ১২ নম্বর জার্সি। মঙ্গলবার এক অনুষ্ঠানে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর এ বছরের ১২ নম্বর জার্সি ফ্রেমে বাঁধিয়ে রাসেলের হাতে তুলে দেন। তাতে লেখা ছিল ‘দ্রে রাস’।
রাসেলের হাতে জার্সি তুলে দিয়ে মাইসোর বলেন , "বেগনি ও সোনালি রঙের ১২ নম্বর জার্সি সব সময় শুধু তোমারই থাকবে।" অর্থাৎ , ভবিষ্যতে কেউ আর ১২ নম্বর জার্সি পরে কলকাতায় খেলবেন না। এর আগেও এমন সিদ্ধান্ত নিতে দেখা গেছে ক্রীড়ামহলে। এমনকি অনেকের। মতে, ধোনির অবসরের পর কাউকে আর ৭ নম্বর জার্সি দেওয়া হবে না।
উল্লেখ্য , ২০১২ সালে আইপিএলে অভিষেক হয় আন্দ্রে রাসিলেলের। প্রথম ২ বছর দিল্লিতে খেলার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর কলকাতা লুপে নিতেই দাপট দেখানো শুরু করেন তিনি। আইপিএলের ইতিহাসে অন্যতম বিরাট ভুল সিদ্ধান্তের মধ্যে এটি একটি। রাসেলকে ধরে রাখলে অনেক বেশি সাফল্য পেতে পারত দিল্লি। তবে সেই সম্মান কলকাতার হয়ে পেলেন ক্যারিবিয়ান তারকা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের