নিজস্ব প্রতিনিধি , ওয়াংখেড়ে - কলকাতা নাইট রাইডার্সকে রীতিমত হাওয়ায় উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ২২১ রান তাড়া করে অনায়াসে জয় ছিনিয়ে নিলেন হার্দিক পান্ডিয়ারা। এই জয়ের অন্যতম কাণ্ডারি রোহিত শর্মা। মারকুটে ইনিংস খেলেছেন তিনি। এরপরই বিরাট কোহলির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা। আইপিএলে কোনো একটি দলের বিরুদ্ধে এই নজির গড়লেন হিটম্যান।
কলকাতার বিরুদ্ধে ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। মেরেছেন ৬টি চার ও ৬টি ছয়। বৈভব আরোরার বলে আউট হন তিনি। শরীর ছুঁড়ে দুর্ধর্ষ একটি ক্যাচ নেন অনুকূল রয়। শেষ পর্যন্ত পাঁচ বল হাতে রেখে জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। চেনা মেজাজে রোহিতকে দেখে ভীষণই খুশি গোটা দলসহ অনুরাগীরা।
আইপিএলে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক রান করেছেন রোহিতের। নাইটদের বিপক্ষে ১১৬১ রান করে বিরাটকে ছাপিয়ে গেলেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ৩৬ ম্যাচে এই রান করেছেন হিটম্যান। এর আগে কোহলির ঝুলিতে ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১১৬০ রান। কোহলিও সময় নিয়েছিলেন ৩৬ ম্যাচ।
তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানেও রয়েছেন কিং কোহলি। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৬ ম্যাচে তিনি করেছেন১১৫৯ রান। এরপর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩২ ম্যাচে কোহলি করেছেন ১১৫৪ রান। সবমিলিয়ে আইপিএলের বেশিরভাগ জায়গায় শুধুই বিরাট।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের