নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - অবশেষে চেন্নাই সুপার কিংসের ঝুলিতে ৩ পয়েন্ট। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চতুর্থ ম্যাচে জয়যাত্রা শুরু করল চেন্নাই। প্রথম ৩ ম্যাচের ব্যর্থতার পর রাজকীয় প্রত্যাবর্তন হল সঞ্জু স্যামসনের। ফিরতেই হত টি টোয়েন্টি বিশ্বকাপের নায়ককে। ২৩ রানে জয় ছিনিয়ে নিলেন রুতুরাজ গায়কোয়াডরা। শতরান করেন সঞ্জু স্যামসন।
টসে হেরে ব্যাটিং পায় চেন্নাই সুপার কিংস। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১২ রান করে চেন্নাই। শুরু থেকেই মাঠ কাঁপিয়ে দেন সঞ্জু। তবে ফের ব্যর্থ চেন্নাই অধিনায়ক রুতুরাজ। ১৮ বলে ১৫ করেন তিনি। তার খামতি পুষিয়ে দেন সঞ্জু। আয়ুশ মাত্রের সঙ্গে মিলে দলকে অনবদ্য একটি ইনিংস খেলেন। ৫৬ বলে ১১৬ রান করে অপরাজিত থাকেন। মারেন ১৫ টি চার সহ ৪ টি ছয়। অন্যদিকে আয়ুশ করেন ৩৬ বলে ৫৯ রান। মারেন ৪ টি ছয় সহ ৩ টি চার। এরপর রিটায়ার্ড আউট হওয়ায় শিবম দুবে ২ টি চার সহ ১ টি ছয়।
জবাবে ব্যাটে নেমে লড়াই চালিয়েও জিততে পারেনি দিল্লি। ২০ ওভারে ১৮৯ রানেই থেমে যান অক্ষর প্যাটেলরা। কেএল রাহুল ১৮ করেই সাজঘরে ফেরেন। পাথুম নিশঙ্কা ৪১ রান করেন। ভাল ছন্দে দেখাচ্ছিল তাকে। লাগাতার ২ ম্যাচে ভাল খেলার পর এবার গত দুটি ম্যাচে ব্যর্থ সমীর রিজভি। ডেভিড মিলার নামলেও দলকে নিরাশ করলেন। তবে ব্যাট চালিয়েছেন ট্রিস্তান স্ট্যাবস। ৪ টি চার সহ ৩ টি ছয়ের সঙ্গে ৩৮ বলে করেন ৬০ রান। আশুতোষ শর্মা নেমেও ২ টি ছয় মেরেই সাজঘরে ফেরেন। ৪ ওভারে ৪ টি উইকেট নিয়ে নজর করলেন জেমি ওভার্টন। ৩ টি উইকেট নেন অংশুল কম্বোজ। অবশেষে পয়েন্ট পাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন চেন্নাই সুপার কিংস ভক্তরা।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের