নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - কিছু না পেয়েও একটা দলের জন্য কিভাবে লড়াই করতে হয় তার শ্রেষ্ঠ নিদর্শন বিরাট কোহলি। ১৮ বছর ধরে একটি কাপের আশায় দিন গুনে অবশেষে তা অর্জন করেছেন তিনি। অভিশাপ ঘুচিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই আরসিবির সর্বকালের সেরা একাদশে তিনি থাকবেন এটা প্রত্যাশিত। তবে দলের নেতৃত্বেও ছিলেন প্রায় এক দশক। যদিও প্রাক্তন তারকার সেরা একাদশে নেতৃত্ব থেকে বঞ্চিত হলেন বিরাট কোহলি।
বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বর্তমানে বেঙ্গালুরু দলের মেন্টর তিনি। এই দলের হয়ে খেলার পরই আইপিএল থেকেও অবসর ঘোষণা করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মন্দ নয় তার মস্তিষ্ক। এবার খুব সহজেই দল বেছে নিলেন। তবে তার গুরুমস্তিক বলছে , এই দলের নেতৃত্বে বিরাট কোহলি থাকবেনা। যুব খেলোয়াড় রজত পাতিদারকেই অধিনায়কের ভূমিকায় রাখতে চান তিনি। সদ্য হাল ধরা তারকাকেই দায়িত্ব দিয়ে ফেললেন তিনি।
ওপেনার হিসেবে থাকছেন ক্রিস গেইল , ফাফ ডু প্লেসিস। দুজনেই দলের জন্য বিরাট অবদান রেখেছেন। তিন নম্বরে চোখ বন্ধ করে বিরাট কোহলি। এখানে আর কারোর কথা ভাবাই যায়না। চার নম্বরে রয়েছেন পাতিদার। এরপর বিরাটের নয়নমণি এবি ডিভিলিয়ার্স তো থাকবেই। বেশি অতীতে যাননি। সাম্প্রতিক দলের ওপরই সর্বকালের সেরা একাদশ বাছাই করেছেন তিনি।
দীনেশ কার্তিকের আইপিএল সেরা একাদশ -
ক্রিস গেইল , ফাফ ডু প্লেসিস , বিরাট কোহলি , রজত পাতিদার , এবি ডিভিলিয়ার্স , জিতেশ শর্মা , ক্রুনাল পাণ্ডিয়া , হর্ষল প্যাটেল , যুজবেন্দ্র চাহাল , মহম্মদ সিরাজ , জস হ্যাজলউড
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের