নিজস্ব প্রতিনিধি , চেন্নাই - প্রথম জয়ের লক্ষ্যে চেন্নাই সুপার কিংস। গ্রুপ টেবিলের লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার ঘরের মাঠে মুখোমুখি রুতুরাজ গায়কোয়াডরা। প্রথম ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছেন শ্রেয়স আইয়াররা। এবার দেখার বিষয় এই ম্যাচে ফলাফল ঠিক কার পক্ষে যায়।
শুধু মহেন্দ্র সিং ধোনি নয় , প্রথম কয়েকটি ম্যাচ থেকে ছিটকে গেছেন দেওয়াল্ড ব্রেভিসও। ফলে ব্যাটিং অর্ডারে ধার কমেছে। গত ম্যাচে রাজস্থানের সামনে টিকতেই পারেননি সিএসকে ব্যাটাররা। বোলিংয়েও ধার চোখে পড়েনি। ম্যাট হেনরি , নুর আহেমদদের অনায়াসে সামলে নিয়েছে বিপক্ষ ব্যাটাররা। তবে এই ম্যাচে সব ভুল শুধরে নামতে হবে। তবেই আত্মবিশ্বাস পাবে চেন্নাই। নাহলে শুরুর দিকেই অনেকটা পিছিয়ে পড়তে হবে তাদের। তবে স্বস্তির বিষয় এটাই যে নেটে ব্যাটিং করতে দেখা গেছে ধোনিকে। এই ম্যাচে তাকে দেখা না গেলেও খুব শীঘ্রই ফেরার আশ্বাস দিয়েছেন তিনি।
অন্যদিকে , গত ম্যাচে সতীর্থ কুপার কনোলির ব্যাটে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। তাকে দেখে বোঝা যাচ্ছিল যে চোট কতটা গুরুতর। তবে পঞ্জাবের টিম ম্যানেজমেন্টের তরফে আশ্বাস তেমন গুরুতর চোট লাগেনি তার। তবে এটা বলা হয়নি যে এই ম্যাচে তাকে নিশ্চিতভাবে দেখা যাবে। ফলে সংশয় থাকছে। আবার যশ ইংলিশের বদলে কুপার কনোলির ইনিংস ছিল নজরকাড়া। এইভাবে চালিয়ে যেতে পারলেই দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারবেন তিনি। মার্কো জানসেন আগের দিন অনবদ্য বোলিং করেছেন। আর্শদ্বীপ শেষ ওভারে প্রায় ১০ টির বেশি বল করলেও ছন্দেই আছেন। তাই চেন্নাইয়ের থেকে দলগত দিকে অনেকটাই এগিয়ে পঞ্জাব কিংস। সেক্ষেত্রে চেন্নাইয়ের লড়াই হবে বেশ কঠিন। এবার দেখার বিষয় চেন্নাই প্রথম জয় পায় নাকি পরপর দুটি ম্যাচ জিতবে পঞ্জাব।
এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ
চেন্নাই সুপার কিংস -
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুশ মাত্রে, ম্যাথিউ শর্ট, শিবম দুবে, কার্তিক শর্মা, জেমি ওভারটন, নুর আহমেদ, ম্যাট হেনরি, আনশুল কাম্বোজ, খলিল আহমেদ
পঞ্জাব কিংস -
প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), কুপার কনোলি , শ্রেয়স আইয়ার(অধিনায়ক) , নেহাল ওয়াধেরা , শশাঙ্ক সিং , মার্কাস স্টোইনিস , মার্কো জানসেন , জেভিয়ার বার্টলেট , ভাইশাক বিজয় কুমার , আর্শদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের