নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইএসএলের চলতি মরশুমে ফের বিপাকে ইস্টবেঙ্গল। শুরুটা বাঘের মত করলেও ফের ভেজা বেড়ালে পরিণত হয়েছে লাল হলুদ। শেষ মুহূর্তের গোল হজম করে কেরালার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল মশাল ব্রিগেড। ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল। হতাশাজনক ফুটবল খেলল ব্রুজোর ছেলেরা।
লিগের মতোই ম্যাচের শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। ৯ মিনিটের মাথায় এডমুন্ডকে বক্সের ভিতর ফাউল করায় হলুদ কার্ড দেখেন কেরালার ডিফেন্ডার আইবা। সঙ্গে পেনাল্টিও পায় ইস্টবেঙ্গল। ইউসেফের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় বিপিন সিংরা। তবে এরপরের লাল হলুদ সমর্থকদের জন্য ভীষণই হতাশাজনক। ১৮ মিনিটে সল ক্রেসপোর কাছে গোলে ব্যবধান দ্বিগুণ করতে পারত ইস্টবেঙ্গল। তবে লক্ষ্যভ্রষ্ট হয় তার শট। এরপর ৩৮ ও ৪৪ মিনিটে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল তুলনায় অনেক বেশি সুযোগ তৈরি করেছে। তবে ফাইনাল থার্ডে এসে বার বার ভুল করছিল তারা। সংযুক্তি সময়ে প্রায় হালই ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। যেন ভেবে নিয়েছিল, তিন পয়েন্ট পাওয়া সময়ের অপেক্ষা। তবে সেই আশায় জল ঢেলে দিলেন আজসল। লাল-হলুদের অন্তত চার-পাঁচজন ফুটবলারের সামনে থেকে হেডে গোল করে এক পয়েন্ট ছিনিয়ে নেন তিনি।
উল্লেখ্য , টানা তিনটি ম্যাচে সাত পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচের লিগে এই সাত পয়েন্ট অনেকটাই পিছনে ফেলে দিতে পারে তাদের। বিশেষত কেরালার বিরুদ্ধে এই পয়েন্ট নষ্ট মনোবলে আঘাত ফেলতে পারে তাদের। ৫ ম্যাচে ২ টি জিতে ৮ পয়েন্টের সঙ্গে তিন নম্বরে ইস্টবেঙ্গল। শীর্ষে ৫ ম্যাচে ৪ টি জিতে মোহনবাগান। আবার দ্বিতীয় স্থানে ৪ ম্যাচে ৪ টি জিতে জামশেদপুর। ফলে লড়াই ক্রমশ কঠিন হচ্ছে ইস্টবেঙ্গলের।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের