নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি আইএসএল মরশুমে দুরন্ত প্রদর্শন করছে মোহনবাগান। ওড়িশা এফসিকে উড়িয়ে দিল সবুজ মেরুন। ৫-১ গোলে জয় পেয়ে প্রথম চারটি ম্যাচই নিজের নামে করে নিল বাগান শিবির।একাই চার গোল জেমি ম্যাকলারেন। ইস্টবেঙ্গল পিছিয়ে পড়লেও নিজেদের ছন্দ হারাতে নারাজ মোহনবাগান।
শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল সবুজ-মেরুন। ১৪ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। বক্সের ঠিক বাইরে থেকে ওড়িশা ডিফেন্ডারদের বোকা বানিয়ে ব্যাক হিল করেন দিমিত্রি। বল চলে যায় বাঁ-দিকে থাকা ‘ক্যাপ্টেন’ বোসের কাছে। তাঁর ঠিকানালেখা ক্রস থেকে হেডে গোল করেন ম্যাকলারেন। ২৩ মিনিটে ফের গোল করেন অজি তারকা। ডানদিক থেকে লিস্টন পাস বাড়ান জেমির দিকে। বল বিপক্ষের জালে জড়াতে ভুল করেননি দক্ষ স্ট্রাইকার। ৪২ মিনিটে দূরপাল্লার গড়ানো শটে দৃষ্টিনন্দন গোল করে গেলেন আলবার্তো রদ্রিগেজ।
প্রথমার্ধের সংযুক্তি সময়ে হ্যাটট্রিক সম্পন্ন করেন জেমি ম্যাকলারেন। ভারতে আসার পর প্রথম হ্যাটট্রিক করলেন তিনি। দ্বিতীয়ার্ধে আসে মাত্র ১ টি গোল।৮৮ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিলেন ওড়িশার রহিম আলি। সেখান থেকে গোল করেন তিনি। এর ঠিক পরেই প্রায় একই ধরনের সুযোগ পান ম্যাকলারেন। অনবদ্য ফিনিশে নিজের চতুর্থ গোল করেন বাগান তারকা। বাকি দলগুলিকে রীতিমত হুঙ্কার দিচ্ছে মোহনবাগান।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা