নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শুরুটা সুন্দর হয়েছিল। পরপর চার ম্যাচে জয় পেয়েছিল বাগান শিবির। এরপর যদিও পঞ্চম ম্যাচে জয় হাতছাড়া হয়। ১ পয়েন্ট তুলে নেয় মোহনবাগান। তবে এবার মরশুমের প্রথম হারের সম্মুখীন হতেই হল মোহনবাগানকে। ০-১ গোলে মুম্বই সিটির কাছে ৩ পয়েন্ট নষ্ট করল বাগান ব্রিগেড। একগুচ্ছ গোল হাতছাড়া করার মাশুল গুনতে হল তাকে।
গুছিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন সার্জিও লোবেরা। ওপরের দিকে একসঙ্গে ছিলেন দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিংস। মাঝমাঠে জেমি ম্যাকলারেন ছিলেন একেবারে ছন্দহীন। আক্রমণভাগেও একের পর এক ভুল করলেন দিমি , কামিংস। শুধু বল পজিশনটাই ছিল তাদের কাছে। তবে ফুটবলের চরম তৃপ্তি মানেই গোল যা এদিন তুলে আনতে পারলেন না বাগানের ফুটবলাররা।
প্রথমার্ধে তিনবার মোহনবাগানের পতনরোধ করেন গোলরক্ষক বিশাল কাইথ। ফিরতি বলটি প্রায় গোললাইন সেভ করেন মেহতাব সিং। ২৬ মিনিটে ছাংতে, পেরেরা , দিয়াজ হয়ে কাউকোর অ্যাসিস্টে গোল করেন নৌফাল। সুন্দর ফিনিশের মাধ্যমে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। এরপর কখনও কামিংসের হেড বা দিমির ফ্রি কিক সবটাই অনায়াসে বাঁচিয়ে দেন বিপক্ষ গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বদল করেও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেননি বাগান কোচ।৬৩ মিনিটে দিমির গোল অফসাইডের জেরে বাতিল হয়ে যায়। এরপর একাধিকবার গোলের কাছে গিয়েও ব্যর্থ হন বাগান খেলোয়াড়রা। ছোট্ট লিগে এই হার নিঃসন্দেহে চিন্তায় রাখবে মোহনবাগানকে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের