নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিউডের অন্দরে কর্মপরিবেশ ঘিরে শুরু হল ফের চর্চা। কলাকুশলীদের বেশিরভাগের অভিযোগ, দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রিতে চাপ সৃষ্টি, পক্ষপাত, অনিয়ম চলেছে। সেই আবহে বুধবার টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। বিভিন্ন সদস্যদের বক্তব্য শোনার পর তিনি জানান, সমস্ত অভিযোগ নতুন সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে।

এদিনের বৈঠকে উপস্থিত থাকেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় , পরমব্রত চট্টোপাধ্যায় সহ একাধিক শিল্পী, প্রযোজক। বৈঠকে উপস্থিত কলাকুশলীদের অনেকের দাবি করেন, ভবিষ্যতে টলিউডে স্বচ্ছ পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। সংগঠন পরিচালনায় নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা নিশ্চিত করার দাবিও তোলেন। ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই রুদ্রনীল স্পষ্ট করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ ফিরিয়ে আনা এখন তাদের সবচেয়ে বড় লক্ষ্য।

টলিউডে কাজের ক্ষেত্রে সকলের ভিন্ন বক্তব্য, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। তবে তার প্রভাব যেন কাজের ক্ষেত্রে না পড়ে। বহু কলাকুশলী নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে বৈঠকে ধরেন। কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেছেন , মতের অমিলের জেরে অতীতে ভয় দেখানো হয় তাঁদের। তার পরিপ্রেক্ষিতেই নতুন প্রশাসনের কাছে ন্যায়বিচারের আর্জিও জানাচ্ছেন তাঁরা।
শমীক প্রশংসায় সরব ইমন চক্রবর্তী , আমাকে বিজেপি বলুন’ মন্তব্যে বাড়ল জল্পনা
পরমব্রতের রাজনৈতিক ভোলবদলের তীব্র কটাক্ষ করলেন শ্রীলেখা
জীবনের সবকিছুই যেন বড্ড বেশি ভারী লাগছে বললেন রিয়া
টাকা ফেরত দেওয়ার অভিযোগে অভিনেতাকে প্রাণনাশের হুমকি প্রযোজকের
বাংলা বিনোদন জগতের একাধিক অভিনেত্রী মনে করছেন, এবার প্রশাসনের তরফে স্থায়ী পদক্ষেপ প্রয়োজন
ছেলের পর এবার হাসপাতালে ভর্তি সংগীতশিল্পী জোজো
শুটিংয়ের সময়সূচি আগে থেকে জানানো নিয়েও কড়া বার্তা দেন তিনি
উত্তরপ্রদেশের বিজেপি নেতা প্রদীপ দীক্ষিতের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে
পাপারাজ্জিদের বিরুদ্ধে তীব্র আক্রমণ সালমান খানের
সম্প্রতি সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার ঘটনায় অভিনেতাকে ঘিরে শুরু হয় জোর বিতর্ক
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ
সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় বার্তা বিশাল দাদলানির
পরিচালকে আইনি নোটিশ পাঠালেন টলিনায়িকা
সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য জানিয়ে পোস্ট করেন অভিনেতা
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...