নিজস্ব প্রতিনিধি, ঢাকা – দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরশিক্ষা প্রশিক্ষণের দেওয়া নিয়ে আপত্তি দেখিয়েছিলেন ইসলামী মৌলবাদীরা। এবার তাঁদের আপত্তিতে সায় দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরশিক্ষা প্রশিক্ষণের শিক্ষক নিয়োগ বন্ধ করে দেওয়া হল। প্রশ্ন উঠছে, আফগানিস্তানের পথে কি হাঁটতে চলেছে বাংলাদেশ?
চলতি বছরের আগস্টে ২ মাসের মধ্যে সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরশিক্ষা প্রশিক্ষণের শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এবার সেই বিজ্ঞপ্তি মুছে দিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। তাতে জানানো হয়েছে, সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগের বিষয় বাতিল করে দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাসুদ আখতার খান জানিয়েছেন, গত অগাস্টে জারি করা বিধিমালায় ৪ টি শ্রেণীর পদ ছিল। তবে নতুন সংশোধিত বিজ্ঞপ্তিতে দুটি শ্রেণী রাখা হয়েছে। সঙ্গীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত আগস্টে যে ৪ টি শ্রেণীতে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছিল, সেগুলি হল - প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সঙ্গীত) ও সহকারী শিক্ষক (শারীরশিক্ষা)।
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...