নিজস্ব প্রতিনিধি, খাইবার পাখতুনখোয়া প্রদেশ – তুরস্কে দ্বিতীয় দফায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গিয়েছে। এরপরই সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান। ভয়াবহ বিস্ফোরণ ঘটল আফগান সীমান্তে পাক সেনার কনভয়ে। মৃত্যু হয়েছে ক্যাপ্টেন সহ ৬ জনের। এই বিষয়ে জানিয়েছে পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ।
পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খাইবার পাখতুনখোয়ার খুররম জেলার দোগর এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালায় পাক সেনা। সেখানে পৌঁছতেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ে খতম ৭ জঙ্গি। পাশাপাশি ক্যাপ্টেন সহ ৬ জনের মৃত্যু হয়েছে। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ফিতনা আল-খাওয়ারিজ (নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের অংশ)-র সদস্য ছিল জঙ্গিরা। মৃত ক্যাপ্টেনের নাম নোমান সেলিম। মেডিকেল অফিসার হিসেবে পাক সেনায় যোগ দেন তিনি। বয়স মাত্র ২৪ বছর। সেলিম মিয়াঁওয়ালির বাসিন্দা। বাকি ৫ জন হলেন সোয়াবির বাসিন্দা হাবিলদার আমজাদ আলি, রাওয়ালপিণ্ডির নাইক ওয়াকাস আহমেদ, শিকারপুরের সেপাই এজাজ আলি, ঝিলমের সেপাই মহম্মদ ওয়ালিদ এবং খৈরপুরের সেপাই মহম্মদ শাহবাজ।
বিতর্কিত জলসীমায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যদের বচসা থেকে ধস্তাধস্তি, একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ দুই দেশের
বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাতের অভিযোগ, ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল্লির
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের জেরে ভয়াবহ পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা
স্টারমারের বিদায়ের পর দায়িত্বে অ্যান্ডি বার্নহ্যাম, রাজনৈতিক অস্থিরতা নিয়ে ফের প্রশ্ন উঠছে ব্রিটেনে
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি ঘিরে উদ্বেগ, ভারতীয়দের জন্য জারি বিশেষ সতর্কতা
সমুদ্রে ভেসে কাটল কয়েক দিন, উদ্ধার অভিযান জারি রেখেছে প্রশাসন
হাসপাতালের গাফিলতিতে HIV বিস্ফোরণ! ৭৮ শিশুসহ আক্রান্ত অন্তত ২০০, চাঞ্চল্য পাকিস্তানে
ট্রাম্প পরিবারের বিরুদ্ধেও হুমকির সুর! তেহরানের রাস্তায় নতুন পোস্টার ঘিরে বিতর্ক
স্বাধীনতার দাবিতে নতুন করে সশস্ত্র তৎপরতা, মাস্তুংয়ে বিস্ফোরণ ও সংঘর্ষে বাড়ল হতাহতের সংখ্যা
৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, উপকূলীয় এলাকায় জারি সুনামি সতর্কতা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাকতে পারে বলে আশঙ্কা
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ইসলামাবাদের
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের