নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অপেক্ষার পর অবশেষে গতকাল প্রকাশ্যে এসেছে রামায়ণের টিজার। যা ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পর্দায় রণবীরকে রামের চরিত্রে দেখে মুগ্ধ অনুরাগীরা।বিশেষজ্ঞদের মতে , একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দেবে এই ছবি। টিজার প্রকাশ্যে আসার পর আদিপুরুষেকে কটাক্ষ করে রামায়ণের প্রশংসায় পঞ্চমুখ বিন্দু দারা সিং। শুধু তাই নয় বেশকিছু বিষয়ে নির্মাতাদের সতর্কবার্তাও দিয়েছেন তিনি।
রামানন্দ সাগরের আইকনিক রামায়ণ এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে। যেখানে হনুমানের চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিং। পর্দার হনুমানের প্রসঙ্গ উঠলেই দর্শক অনুরাগীদের মাথায় আসে দারা সিংয়ের কথা। সেই আইনকিক রামায়ণের প্রসঙ্গ টেনে নিতেশ তিওয়ারিদের কিছু সতর্কবার্তা দিলেন তিনি।
বিন্দু দারা সিং বলেছেন , "রামানন্দ সাগর জি-র তৈরি রামায়ণ প্রত্যেকের হৃদয়ে এখনও পুরোপুরি গেঁথে আছে। সেই রামায়ণ ঐতিহাসিক। এটি এখনও এক নম্বর। এই চলচ্চিত্রটি যদি তার সমকক্ষ হতে পারে, তবে এটি সুপারহিট হবে। এটি অনেক রেকর্ডও ভাঙবে। কিন্তু যদি ভিন্ন কিছু করার চেষ্টা বা খুব বেশি পরিবর্তন করা হয়, তাহলে মানুষ তা পছন্দ করবে না।"
VFX নিয়ে বিন্দু দারা সিং বলেছেন , "নমিত মালহোত্রা জানেন কীভাবে ভিজ্যুয়াল উপস্থাপন করতে হয়। স্পেশাল এফেক্টগুলো মন মুগ্ধকর। কিন্তু তিনি যদি রামানন্দ সাগরের '
রামায়ণ অনুসরণ না করেন, তবে বেশকিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে।"
এরপরই আদিপুরুষের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন , "রামায়ণের টিজারে যতটুকু দেখেছি, তাতে অনেক ভালো লাগছে। আদিপুরুষ কী ছিল জানি না। আমি ট্রেলার দেখেই বুঝে গিয়েছিলাম যে এটা ফ্লপ হবে।আসল রামায়ণের থেকে এতটা সরে গিয়ে হনুমানজিকে দিয়ে এইসব সংলাপ বলানো যায় না।"
উল্লেখ্য , দুটি পর্বে আসতে চলেছে রামায়ণ। প্রথম পর্বটি মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয় পর্বটি মুক্তি পাবে ২০২৭ সালের দীপাবলিতে।৪০০০ কোটি টাকা বাজেটে নির্মিত এই ছবিতে সাই পল্লবী, সানি দেওল, অরুণ গোভিল রবি দুবেও , যশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। রামের চরিত্রে অভিনয়ের জন্য জিমে রীতিমত ঘাম ঝরিয়েছেন রণবীর। এমনকী মাংস , মদ সবকিছুই ত্যাগ করেছেন। নিজেকে উজাড় করে দিয়েছেন। এবার দেখার বিষয় ঠিক কতটা সাফল্য পায় নিতেশ তিওয়ারির রামায়ণ।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের