নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেছেন অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মেয়ের থেকে মাত্র দুই বছর বড় দ্বিতীয় স্ত্রী। এরপরই রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে চর্চায় হিরণের ব্যক্তিগত জীবন। এবার আচমকাই দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে মুখ খুললেন অভিনেতা।
দুই সপ্তাহ আগে বেনারসের এক ঘাটে নিজের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করেন হিরণ। এরপরই সোশাল মিডিয়ায় স্বামীর বিরুদ্ধে সরব হন প্রথম স্ত্রী অনিন্দিতা অভিযোগ, ডিভোর্স না দিয়েই ফের বিয়ে করেছেন বিধায়ক। এরপরই হিরণকে ঘিরে কটাক্ষের ঝড় সোশাল মিডিয়ায়। এরপর অনিন্দিতাকে কাঠগড়ায় তুলে সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন হিরণের নতুন স্ত্রী ঋতিকা। এরপরই স্বামীর বিরুদ্ধে আনন্দপুর থানায় মামলা দায়ের করেন অনিন্দিতা।
হিরণ ও অনিন্দিতার একটি কল রেকর্ডিংও ভাইরাল হয়। ভোটের আগে সবকিছুই ছাপিয়ে হিরণের এই ব্যক্তিগত জীবন ভীষণই চর্চায়। জলঘোলা হলেও হিরণ মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এবার মুখ খুললেন। তিনি বলেছেন , "আমি কলকাতায় ছিলাম না। দীর্ঘদিন চেন্নাইতে ছিলাম। যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান আমি করব না।"
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের