নিজস্ব প্রতিনিধি, দিল্লি – শুক্রবার আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। এই মামলায় তাঁদের সম্পূর্ণ রেহাই দিয়েছে আদালত। এছাড়া এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আপের আরও ২১ জনকে। এবার তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে তদন্তের পরামর্শ দিল আদালত।
দিল্লির একটি নিম্ন আদালতের বিশেষ বিচারক জিতেন্দ্র সিং জানান, আবগারি দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে ছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক কূলদীপ সিং। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হওয়া উচিত বলে জানান বিশেষ বিচারক জিতেন্দ্র সিং।
উল্লেখ্য, দিল্লির একটি নিম্ন আদালতের পর্যবেক্ষণ, আম আদমি পার্টির প্রধান কেজরির ক্ষেত্রে জোরালো তথ্যপ্রমাণ প্রয়োজন। কিন্তু অভিযোগের সপক্ষে উপযুক্ত তথ্যপ্রমাণ দিতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। সিবিআইয়ের উদ্দেশ্যে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিং বলেন, “অভিযোগের সপক্ষে তথ্যপ্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়।“
পাশাপাশি সিসৌদিয়ার অপরাধমূলক আচরণের কোনও ইঙ্গিত পাওয়া যায়, এমন তথ্যপ্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই। সেই জন্য তাঁকেও এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন সিসৌদিয়া। ১৮ মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পান তিনি। ২০২৪ সালের মার্চে এই মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। কয়েকমাস পর জামিন পেয়েছিলেন তিনি।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন