নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: জাতীয় দলের স্বার্থকেই আবারও অগ্রাধিকার দিলেন প্যাট কামিন্স। আগামী বছরে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে IPL থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এক দিনের বিশ্বকাপ, অ্যাশেজ়, ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিরতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
কামিন্স মূলত তাঁর নিখুঁত বোলিং ও আগ্রাসী নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে পরিচিত। অতীতেও দেশের স্বার্থে তিনি বহু ম্যাচ খেলেননি। পরের বছর দেশের হয়ে অত্যন্ত ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। সেই ম্যাচগুলোর কথা মাথায় রেখেই অজি তারকা মেগা লিগ থেকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার একটি বড় পরিকল্পনা করছেন। আগামী সময়ে ভারতের মাটিতে ৫ ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া।
এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজের ১৫০ বছর উদ্যাপনের লক্ষ্যে একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলা হবে। সেই রেশ কাটতে না কাটতেই জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে ক্যাঙ্গারু ব্রিগেড। সেখানে ঐতিহ্যবাহী ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে নামবে তারা। সবশেষে অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ। এই মেগা সূচির ধকল সামলাতেই IPL থেকে দূরে থাকতে চান কামিন্স। এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাইরের সুযোগের চেয়ে দেশের জার্সি গায় চাপানো তাঁর কাছে আসল। টেস্ট ও বিশ্বকাপ জয়কেই নিজের ক্রিকেটীয় জীবনে সবার আগে রাখছেন অজি অধিনায়ক।
এই পরিস্থিতির মাঝে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামিন্স বলেন, "পরের বছর কোনো না কোনো পর্যায়ে ক্রিকেট খেলা থেকে বিরতি নিতেই হবে। তবে সেই বিরতি মোটেই টেস্ট সিরিজ বা এক দিনের বিশ্বকাপ থেকে নয়। আমার কাছে টেস্ট ক্রিকেট ও এক দিনের বিশ্বকাপ সবার আগে। তবে ভারতে মেগা টেস্ট সিরিজের পর কোটিপতি লিগে আর থাকতে পারব কি না, তা এখনই বলতে পারছি না। কারণ অ্যাশেজের মতো বড় লড়াইয়ের আগে শরীরকে একটু বিশ্রাম দেওয়া অত্যন্ত দরকার।"
পরিশেষে কামিন্স মনে করিয়ে দেন, টুর্নামেন্টের সময় এগিয়ে এলেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাঁর কথায়, "সময় আরও কাছে এলে দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। কিছু কিছু অভ্যন্তরীণ বিষয় বদলাতেও পারে। তাছাড়া দুটো ছোটখাটো চোটও আমাকে সামলাতে হবে। তাই এখনই শেষ কথা বলা সম্ভব নয়।" অজি অধিনায়কের এই অটুট দেশপ্রেম এখন বিশ্ব ক্রীড়া মহলে জোর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের