নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। বর্তমান ঠিকানা জেল হেফাজত। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের প্রতি অগাধ ভালবাসা তার। তাকে গুচ্ছখানেক উপহারে ভরিয়ে দিয়েছেন সুকেশ। তবুও মন গলেনি অভিনেত্রীর। তবে এবার নাকি আইপিএল দল উপহার দিতে চলেছেন সুকেশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল বি টাউন থেকে শুরু করে ক্রিকেট মহলে।
সূত্রের খবর , সংশোধনাগারে বসেই চিঠি লিখেছেন আইপিএলের ক্রিকেটদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানাপ্রাপ্ত সংস্থাকে। তিনি ৮,৩০০ কোটির বিনিময়ে ওই দলকে কিনে নিতে চান। সবটাই নাকি করছেন ‘প্রেমিকা’ জ্যাকলিনের জন্য। বেঙ্গালুরুর দলকে তিনি নিজের ‘ঘরের দল’ বলেও উল্লেখ করেন। খবর ছড়াতেই নতুন করে আলোচনায় সুকেশ-জ্যাকলিনের বিতর্কিত সম্পর্ক। অনেকের মতে , যদি তা সত্যিই সম্ভব হয় সুকেশের সব উপহারগুলির মধ্যে এটিই নাকি সবচেয়ে সেরা হতে চলেছে।
উল্লেখ্য , জ্যাকলিনের প্রতি ভালবাসা উজাড় করে দিতে কি করেননি সুকেশ?কখনও পারস্যের বিড়াল, কখনও বহুমূল্য ঘোড়া। কখনও আঙুর ক্ষেত, আবার কখনও প্রমোদতরী। অভিনেত্রীর জন্য দুহাতে টাকা উড়িয়েছেন। সেসবে তো মন গলেইনি উল্টে সুকেশের বিরুদ্ধে বিরক্ত করার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী। তবে এরপর কি হতে চলেছে সেটাই দেখার বিষয়।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের