নিজস্ব প্রতিনিধি , কুয়ালা লুমপুর - অনূর্ধ্ব ২১ হকিতে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। এশিয়া কাপ ও মহিলা বিশ্বকাপে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে কোনোভাবেই হাত মেলাননি ভারতীয়রা। তবে হকিতে সেসব ভুলে গিয়ে , জঙ্গি হামলার কথা মাথায় না রেখে সৌজন্যতা দেখালেন ভারতীয় খেলোয়াড়রা। ফের বাড়ছে বিতর্ক। খেলা শেষে শুধু হাত মেলানোই নয়, একে অপরের সঙ্গে উষ্ণ আলিঙ্গনও করলেন।
ম্যাচের শুরু থেকেই ভারতকে চাপে রাখে পাকিস্তান। ম্যাচের ৫ মিনিটে পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। অধিনায়ক হান্নান শাহিদের গোলে এগিয়ে যায় তারা। ভারতীয় দলের গোলরক্ষক প্রিন্স দীপ সিংহ সঠিক দিকে ঝাঁপিয়েও আটকাতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারে আরও চাপ বাড়ে ভারতীয় দলের উপর। ফাউল করার জন্য আদ্রোহিত এক্কাকে হলুদ কার্ড দেখান আম্পায়ার। ১০ মিনিট ১০ জনে খেলতে হয় ভারতকে।৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে পাকিস্তান। পেনাল্টি কর্নার থেকে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন সুফিয়ান খান।
এরপর শেষ ১৭ মিনিটে খেলার রং বদলাতে শুরু করে। ৪৩ মিনিটে ভারতের হয়ে প্রথম গোল করেন আরাইজিৎ সিংহ হুন্ডাল। পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান তিনি। গোল পাওয়ার পর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ভারত। ৪৭ মিনিটে ফিল্ড গোল করে ভারতকে সমতায় ফেরান সৌরভ আনন্দ কুশওয়াহা। ৬ মিনিট পরেই ভারতকে এগিয়ে দেন মনমিত সিং। পাকিস্তান কিছুটা খেই হারিয়ে ফেলে ঠিকই তবে ৫৫ মিনিটের মাথায় পাকিস্তানের হয়ে তৃতীয় গোল করে সমতা সুফিয়ান।
এশিয়া কাপ , মহিলা বিশ্বকাপের চিত্র মাথায় রেখে পাকিস্তান ভেবেছিল ভারতীয় খেলোয়াড়রা তাদের মুখের দিকেও তাকাবেনা। তবে হল পুরো উল্টো। জাতীয় সঙ্গীতের পরও এক অপরের সঙ্গে হাত মেলানেন। ম্যাচের পরেও একই চিত্র। শুধু পাক খেলোয়াড়রাই নন , ভারতীয় সমর্থকরাও এহেন সৌজন্য দেখে রীতিমত অবাক।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের