নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - অস্ট্রেলিয়া ক্রিকেটের দুই অন্যতম সেরা ভরসা প্যাট কামিন্স , ট্রাভিস হেড। দুজনকে ছাড়া কোনো বড় টুর্নামেন্ট ভাবতেই পারেনা অস্ট্রেলিয়া। আইপিএলে তারা খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি এবার অবাক আবদার রাখল দুই ক্রিকেটারের ক্রিকেটারের কাছে।
সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে দুই ক্রিকেটারকে মোটা টাকার লোভ দিয়ে অস্ট্রেলিয়া ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যেক ক্রিকেটারকে প্রতি বছর ৫৮ কোটি টাকা করে দেওয়া হবে। ফ্র্যাঞ্চাইজির মতে , সারাবছর তাদের হয়ে বিভিন্ন টুর্নামেন্ট খেলুক হেড কামিন্স। হঠাৎ কেন এমন প্রস্তাব দেওয়া হল সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে হেড কামিন্স কেউই রাজি হয়নি বলেই জানা গেছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অচলাবস্থার জেরে বহু ক্রিকেটার তাদের দেশ ছেড়ে শুধু বিদেশের টি টোয়েন্টি ক্রিকেটে খেলবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্রিকেটটা অস্ট্রেলিয়ার কাছে আবেগের চেয়েও বেশি কিছু। সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে সিরিজের চেয়েও অ্যাশেজকে গুরুত্বপুর্ণ বলে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সেই দেশের খেলোয়াড়দের এত সহজে টাকা দিয়ে কেনার স্বপ্ন পূরণ হবে না অভিষেক শর্মাদের।
আইপিএলে দুই তারকাই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন। ২০২৪-এ মহানিলামের সময় তাদের অধিনায়ক কামিন্সকে ১৮ কোটি টাকায় ধরে রাখা হয়। অন্যদিকে হেডকে ধরে রাখা হয় ১৪ কোটি টাকায়। অস্ট্রেলিয়ার হয়ে সারা বছর খেলার জন্যও এত টাকা পান না দুই তারকা। কামিন্স টেস্ট ও ওয়ানডের অধিনায়ক। তিনি বছরে ১৭.৪৮ কোটি টাকা পান। অন্যদিকে অস্ট্রেলিয়া বোর্ডের থেকে হেডের বার্ষিক আয় ৮.৭৪ কোটি টাকা। তবুও দুই তারকা এই টাকার লোভে প্রলোভিত হয়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের