নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের চর্চার শিরোনামে হাসিন জাহান ও মহমদ শামি। খোরপোশ ও বিচ্ছেদ সংক্রান্ত মামলাগুলি আপাতত কলকাতা হাইকোর্টে চলছে, সেগুলি দিল্লিতে সরাতে চেয়ে মামলা দায়ের করেছেন হাসিন। এছাড়াও খোরপোষ সংক্রান্ত মামলাতেও একাধিক আবেদন জানিয়েছে হাসিন। এবার সেই প্রসঙ্গে শামিকে নোটিশ পাঠিয়েছে আদালত।
সূত্রের খবর , স্ত্রী হাসিন জাহানকে মাসিক ৪ লক্ষ টাকা খোরপোশ বাবদ দেন মহম্মদ শামি। স্ত্রীর মাসিক খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও নাবালিকা মেয়ের খরচের জন্যে আড়াই লক্ষ টাকা অর্থাৎ সব মিলিয়ে মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে হবে। তবে সেই খোরপোষ যথেষ্ট নয় বলে দাবি করেছেন হাসিন। খোরপোশের অঙ্ক বাড়াতে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন করেন শামির প্রাক্তন স্ত্রী। সেই মামলা চলাকালীন শীর্ষ আদালতে ফের মামলা দায়ের করেছেন তিনি।
হাসিনের বক্তব্য , গার্হস্থ্য হিংসা ও ফৌজদারি অপরাধের ধারায় শামির বিরুদ্ধে যে মামলাগুলি তিনি করেছেন, সেগুলি কলকাতা থেকে দিল্লিতে সরানো হোক। হাসিন বলছেন, মেয়ের পড়াশুনার জন্য বর্তমানে তাঁকে নিয়ে তিনি দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করছেন। সেই কারণে কলকাতায় নিয়মিত শুনানিতে আসা তাঁর পক্ষে বিপুল খরচসাপেক্ষ। তাই সবরকম মামলা যেন দিল্লিতেই করানো হয়। হাসিনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ সংশ্লিষ্ট সকল পক্ষকে নোটিস জারি করে জানতে চায় , মামলাগুলি দিল্লিতে সরাতে তাদের কোনও আপত্তি আছে কিনা।
এছাড়াও হাসিনের দাবি , শামি তার অর্থ প্রেমিকা ও তার মেয়ের পেছনে খরচ করছেন। সোশাল মিডিয়ায় তিনি লেখেন , "আমার মেয়ের বাবা, সে একজন কোটিপতি। কিন্তু সে মহিলাদের নিয়ে লাম্পট্যে ব্যস্ত। নিজের রক্ষিতার সন্তানকে সেরা স্কুলে ভর্তি করছে। রক্ষিতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বিমানের বিজনেস ক্লাসের টিকিট কাটছে। কিন্তু নিজের মেয়ের পড়াশোনার কথা উঠলেই ওর অভাব দেখা যায়।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের