নিজস্ব প্রতিনিধি , মুম্বই - যুব এশিয়া কাপ হাতছাড়া হয়েছে। পাকিস্তানের কাছে লজ্জার হারের সম্মুখীন হয়েছে ভারত। তবে ভালই ছন্দে ছিলেন বৈভব সূর্যবংশী। ফাইনালেও শুরুটা ভাল করেছিলেন তবে খুব শীঘ্রই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। তবুও লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন না বৈভব। বিজয় বাজারে ট্রফিতে মারকুটে শতরান হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ১৪ বছর বয়সী ব্যাটার।
রাঁচিতে মাত্র ৮৪ বলে ১৯০ রান করলেন বৈভব। শতরান করেছেন ৩৪ বলে। ঘরোয়া এক দিনের লিস্ট এ ক্রিকেটে বৈভব কনিষ্ঠতম হিসাবে শতরান করার বিশ্বরেকর্ড গড়লেন। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই নজির গড়ল সে। এর আগে লিস্ট এ ক্রিকেটে কোনও শতরানের ইনিংস ছিল না বৈভবের।লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় দ্রুততম শতরান।
ঘরোয়া এক দিনের ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড পঞ্জাবের আনমোলপ্রীত সিংহের। গত বছর এই অরুণাচলের বিরুদ্ধেই ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। মাত্র ১ বলে পিছিয়ে রইলেন ভারতীয় ব্যাটার। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ড গড়েছেন বৈভব। তার ৫৪ বলে ১৫০ রান করেন তিনি। এর আগে ডিভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ রান তালিকায় শীর্ষে ছিল। তাকে টপকে শীর্ষে বৈভব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের