নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - ভারতীয় দলে সেইভাবে জায়গা পাকা হয়নি। তবে অনূর্ধ্ব ১৯ দলে তার বিকল্প নেই। ইতিমধ্যেই দেশের জার্সিতে বিদেশেও কামাল করেছেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। এবার আইপিএলে নিজের দর বাড়িয়ে নামছেন। অনুশীলনেও হাত খুলে শট খেলতে দেখা গেছে তাকে। এবার আইপিএলে নামার আগে প্রায় অবিশ্বাস্য লক্ষ্যের কথা জানালেন তরুণ ব্যাটার। যা রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগামী ২৮ শে মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দলগুলির প্রস্তুতি একেবারে তুঙ্গে। প্রতিটি দলের তারকাদের সঙ্গেই আলোচনা করছেন সাংবাদিকরা। লক্ষ্য , প্রস্তুতি নিয়ে কথা বলছেন। তেমনই বৈভব এবার জানিয়ে দিলেন ৩০০০ রান করবেন। যদিও কিছুটা মজার ছলেই একথা বলেছেন তরুণ ব্যাটার।
বৈভবকে এবারের আইপিএলে লক্ষ্য নিয়ে জিজ্ঞেস করা হয়। জানতে চাওয়া হয় , "কত রান করতে চাও? অরেঞ্জ ক্যাপ জেতার জন্য কী পরিকল্পনা রয়েছে?" বৈভব চমকে দেওয়ার মতো একটি জবাব দেন। তিনি বলেন , "এভাবে প্রশ্ন করলে তো আমি বলব দু’তিন হাজার রান করব।" যা শুনে হাসি থামাতে পারেননি রবীন্দ্র জাদেজা।
বৈভব আরও বলেন , "এভাবে কোনও পরিকল্পনা করিনি। এখন থেকে বলা শক্ত কত রান করা দরকার। দলকে জেতানোর জন্য যত রান করতে হয় করব। ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবছি না। আমরা সবাই ভাবছি কীভাবে এই মরশুমে ভালো খেলা যায়।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের