নিজস্ব প্রতিনিধি, মুম্বই - রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত চলছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পর অনিল আম্বানির মালিকানাধীন রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। শনিবার রিলায়েন্স কমিউনিকেশনের বিভিন্ন অফিস ও অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়।
সূত্রের খবর, এদিন রিলায়েন্স কমিউনিকেশনের সঙ্গে সম্পর্কিত মুম্বইয়ের ৬ টি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যাঙ্ক জালিয়াতির সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল এভিডেন্সের জন্যই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে ৩০০০ কোটি টাকার বেআইনি ঋণ দেওয়া হয়েছিল অনিল অম্বানির সংস্থাকে। সেই অর্থ পাঠানো হয়েছিল বিভিন্ন শেল কোম্পানিতে। অনিল আম্বানির এই ঋণ মঞ্জুর হওয়ার আগে ব্যাঙ্কের প্রোমোটাররা মোটা টাকা 'ঘুষ' পেয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। অনিল আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথোরিটি, ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দায়ের করা ২ এফআইআর-এর ভিত্তিতে অনিল আম্বানির সংস্থায় হানা দেন ইডি আধিকারিকরা। পাশাপাশি এই অভিযোগে নাম থাকা ২৫ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা